বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সমাজ বির্নিমানে সেচ্ছাসেবী সংগঠনের গুরুত্ব অপরসীম; পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন, ২০২২, ২:৪৭ পিএম
সমাজ বির্নিমানে সেচ্ছাসেবী সংগঠনের গুরুত্ব অপরসীম; পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মি

সজিব খান : চাঁদপুরে সামাজিক সংগঠন লাইট ফর হিউম্যানিটির ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন হয়েছে।

২৪ জুন শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুনাক চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মি।এসময় তিনি বলেন সমাজ বির্নিমানে সেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।লাইট ফর হিউম্যানিটি সংগঠনটির কার্যক্রমে আমি মুগ্ধ হয়েছি।

কমিটির সদস্যরা নিজেদের অর্থায়নে সফলভাবে এই কার্যক্রম পরিচালনা করে আসছে।আমাদের সমাজের সকলের উচিত ভালো কাজে এমন উদ্যোমী ও আত্মবিশ্বাসী মানুষগুলোর পাশে দাড়ানো।

তিনি আরোও বলেন সংগঠনের সদস্যদের মাধ্যমে সুবিধাভোগী শিশুদের প্রযুক্তিজ্ঞান ও পড়াশোনার মান উন্নয়নে মাল্টিমিডিয়ার ব্যবস্থা করে দিবো।তিনি বলেন সবার সাথে মিলেমিসে থাকলে সমাজে অপরাধ প্রবনতা কমে আসবে।আমরা যদি এই শিশুদের মাঝে শিক্ষার সঠিক আলো ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের স্বার্থকতা হবে।

Model Hospital

বর্ষপূ্তি অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নানা ভাই নামে পরিচিত লায়ন মাহমুদ হাসান খান।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মারনা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সুবিধাভোগী শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন বিতরন করেন সংগঠনের উপদেষ্টা লায়ন আরমান চৌধুরী রবিন।এসময় তিনি বলেন এমন একটি মানবিক সংগঠনের একজন সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমি সারাজীবন তোমাদের একজন হয়েই তোমাদের পাশে থাকতে চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।