বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের অংশ গ্রহন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২, ২:৩১ পিএম
পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের অংশ গ্রহন

সজীব খান : পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের নের্তৃত্বে সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ অংশ গ্রহন করেছেন।

২৫ জুন শনিবার সদর উপজেলা পরিষদের সামনে থেকে সদর উপজেলা আওয়ামী লীগের নের্তৃত্বে আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামে প্রবেশ করেন।

মিছিলে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সহ- সভাপতি মাসুদুর রহমান নান্টু, শহিদ উল্ল্যাহ খান, সাংগঠনিক সম্পাদক আইউব আলী বেপারী, প্রচার সম্পাদক আবদুস সামাদ টুনু, সহ প্রচার সম্পাদক মনির গাজী প্রমুখ।

এ ছাড়া ও মিছিলে রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকারসহ ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃবৃন্দ, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজীসহ অন্যান্য নের্তৃবৃন্দ, তরপুচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীসহ অন্যান্য নেতাকর্মী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ লিটন, রাজরাজেশ্বার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী বেপারীসহ অন্যান্য নেতাকর্মীগন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital