শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নৌকা ডুবিতে নিখোঁজ ১

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২, ২:৪৬ পিএম
মতলব উত্তরে নৌকা ডুবিতে নিখোঁজ ১

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তরে ধনাগোদা নদীতে নৌকা ডুবি হয়েছে। এতে ছেলে ও ভাতিজা বেঁচে গেলেও এখনও নিখোঁজ রয়েছে হযরত আলী।

শুক্রবার বিকেল ৪টায় মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি হলেন দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের সাত্তার ফকিরের ছেলে হযরত আলী (৩০)।মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার ফরহাদ আলী চাঁদপুর আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে মতলব উত্তর উপজেলার নন্দলালপুর বাজার এলাকায় ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটা থেকে নৌকায় করে ৫০টি ইট নিয়ে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের দিকে রওনা দেন হযরত আলী ও তার ছেলে হাসিব (৪) এবং ভাতিজা মো. ইমরান (১০)। ধনাগোদা নদীর নন্দলালপুর পৌঁছালে পাশ দিয়ে যাওয়া বেপরোয়া ট্রলারের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এসময় ছেলে ও ভাতিজাকে নিয়ে সাঁতরে ট্রলারে তুলে দিতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় হযরত আলী।

ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার ফরহাদ আলী জানান, নিখোঁজের উদ্ধারে শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা সদর থেকে ফায়ার সার্ভিস স্টেশনের ছয়জনের ডুবুুরি দল ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে পাওয়া না যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে।

Model Hospital

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে আবার উদ্ধারে কাজ শুরু করে দলটি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital