বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে সিলেটে ত্রাণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২, ১:৩২ পিএম
ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে সিলেটে ত্রাণ বিতরণ

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে সিলেটে বন্যায় কবলিত ৬শ’ ৫০টি পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।

বিচ্ছিন্ন জনপদ ও কষ্টসাধ্য পানিতে মানবতার জীবনযাপন। পৌঁছে দিয়েছে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা ও ইচ্ছা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের ভালবাসায় ত্রাণ সহয়তা। এই পর্যন্ত প্রায় লক্ষ টাকার ত্রাণ সামগ্রী নিয়ে ইচ্ছার সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয় ও দপ্তর সম্পাদক শরিফ খান এবং সিলেট জেলার সভাপতি মোঃ মামুন চোং ও সিলেট বিভাগীয় সমন্বয়ক এমদাদুল হক জীবনের সমন্বয়ে ৬৫০টি পরিবারকে এই সহয়তা প্রদান করা হয়।

এই বিষয়ে ইচ্ছার সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয় বলেন, এই মুহুর্তে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। বিশেষভাবে বন্যার পানি নেমে এলে উক্ত এলাকায় যে সকল ঘরবাড়ি প্লাবিতো হয়েছে তা পুন-নির্মাণ সহ যতাযথ ব্যবস্থা নেয়ার বিষয়ে সকলকে একসাথে কাজ করতে হবে।সকলে এগিয়ে আসুন প্রত্যন্ত অঞ্চলে। যেখানে বর্তমানে যোগাযোগ ও যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।