বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদা ফরিদগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২, ১:৫০ পিএম
ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদা ফরিদগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
এস এম ইকবাল : ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
ফরিদগঞ্জে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাইকে রোববার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের জানান, ২৩ জুন  ”ফরিদগঞ্জের মাটি” নামে ফেইসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর (কটুক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দিলে পুলিশ সুপারের নির্দেশে ফরিদগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিলম্ব না করে বিষয়টি প্রাথমিক তদন্ত করে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর ছেলে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী ফরিদগঞ্জ থানায় ”ফরিদগঞ্জের মাটি” নামে ফেসবুক আইডির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশনায় ফরিদগঞ্জ থানা পুলিশ মামলার তদন্ত শুরু করে। অভিযুক্ত মূল আসামিকে গ্রেফতারের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন সম্ভাব্য জায়গায় বিরতিহীনভাবে অভিযান পরিচালনা করে ২৫ জুন শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই নুরুল ইসলাম, এ.এস.আই নাঈম ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই (৩৫)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুল হাই ফরিদগঞ্জের মূলপাড়া এলাকার নিলাম বাড়ির হাফেজ আহমেদের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় আসামীকে গতকাল রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে এবং আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে  ২৬ জুন রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital