শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ২ নারী মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২, ১২:০৬ পিএম
শাহরাস্তিতে ২ নারী মাদক কারবারি আটক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ  এলাকায় যাত্রী ছাউনীর সম্মুখ হতে  অভিযুক্তদের আটক করা হয়। সোমবার আটকৃত ওই দুই নারীকে পুলিশ চাঁদপুর আদালতে প্রেরণ করে।
শাহরাস্তি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়,  রোববার দুপুরে  শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস আই) মোঃ রোকন উদ্দিন,  জনি কান্তি দে, মাহদী হাসান, মোঃ জুলফিকার আলী ও সঙ্গীয় ফোর্স ওই এলাকায় পুলিশ একটি তল্লাশি চৌকি বসায়।
ওই সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার  সূর্যনগর গ্রামের মৃত মোঃ আলমের স্ত্রী হাজেরা খাতুন (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী সুফিয়া বেগম (৬০) থেকে ৫ কেজি গাঁজা জব্দ শেষে তাদের আটক করা হয়।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে অভিযুক্তদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত তিনমাসে যত মাদক কারবারি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আটক করা হয়েছে এদের বেশির ভাগেরই গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায়।
অভিযুক্তরা চাঁদপুরে মাদকের স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরবরাহের জন্য এই সড়ক ব্যবহার করে আসছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।