সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কোরবানি পশুর চামড়া সংগ্রহ উপলক্ষে শাহতলী কামিল মাদরাসার সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৪:৫৮ পিএম
কোরবানি পশুর চামড়া সংগ্রহ উপলক্ষে শাহতলী কামিল মাদরাসার সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিং জন্য কোরবানি পশুর চামড়া সংগ্রহ করার লক্ষ্যে মতবিনিম সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৮জুন (মঙ্গলবার) মাদারাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, আপানার সবসময় এ মাদরাসায় দান-অনুদান দিয়ে থাকেন। এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এ মাদরাসা একটি প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান। আপনাদের কাছ থেকে পরামর্শ গ্রহন করে আমরা সিদ্ধান্ত গ্রহন করব। আমরা লিল্লাহ বোর্ডিং এর হিসাব আলাদা ভাবেই রেখেছি। সরকার শুধু শিক্ষকদের এমপিও দেয়। সরকার অন্যান্য সুযোগ সুবিধা দেয়না।

তিনি বলেন, মাদরাসার লিল্লাহ বোডিং চলমান প্রক্রিয়া। আপনারা সমবসময় চামড়া দিয়েছেন। আপনার সবসময় সহযোগিতা করেছেন, আশা রাখি আপনারা ভবিষ্যতেও সহযোগিতা করবেন। আমরা মাদরাসা কর্তৃপক্ষ আপনাদের প্রতি কৃতজ্ঞ। মাদারাসার চামড়া সংগ্রহে শিক্ষকদের দায়িত্ব ভাগ করে দিবেন। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার । এ মাদরাসার প্রায় শত বছর পর আমরা একটি একাডেমিক ভবন করতে পেরেছি। আর তা সম্ভব হয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি মহোদয়ের সহযোগিতার জন্য। আমি এজন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি মহোদয়কে।

Model Hospital

মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এ.এন.এম হেলাল উদ্দিন, সিনিয়র মৌলভী হাফেজ জহিরুল হক,গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, মাদরাসা গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: হানিফ খান, গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: আমির হোসেন খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৬নং মৈশাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো: রাশেদ ঢালী, ওয়াকফ এটেস্ট এর সদস্য মো: মজিবুর রহমান বাবুল কারী, সাবেক ছাত্র মো: আবু হানিফ, অভিভাবক হাজী আবুল কাশেম, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মো: নুরুল ইসলাম, অভিভাবক সদস্য মো: আব্দুর রশিদ খান (মেম্বার)সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসার সহকারি অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারি অধ্যাপক আরবী মাওলানা কামাল হোসেন, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২য় মুহাদ্দিস মাওলান আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, সিনিয়র শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, আইসিটি শিক্ষক মাওলানা আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক মো: হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক রুস্তম খান, অভিভাবক কারী আব্দুল ওয়াদুদ, অভিভাবক মো: নান্নু মিজি, অভিভাবক হালিম তপাদার, অভিভাবক আব্দুর রব তপাদার, অভিভাবক মোতালেব হোসেন, অভিভাবক আবুল কালাম আজাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারীসহ মাদরাসা গভর্নিং বডির সদস্য, সুধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাদরাসার সহকারি শিক্ষক হাফেজ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

ক্যাপসান: শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিং জন্য কোরবানি পশুর চামড়া সংগ্রহ করার লক্ষ্যে মতবিনিম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার