সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোন্ডা চালক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১১:৪৪ এম
কচুয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোন্ডা চালক নিহত

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সফিকুল ইসলাম (২৮) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি সাচার পুলিশ ক্যাম্পের এসআই মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানান, সফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাসেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী ট্রাকটির সাথে ঢাকাগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে চালক সফিকুল ইসলামসহ মোটর সাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। এদিকে দুর্ঘটনার পরই ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Model Hospital

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”