সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পানিতে পড়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১২:০৩ পিএম
ফরিদগঞ্জে পানিতে পড়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে নামাজের অজু করতে গিয়ে পুকুরে পড়ে আলিম পরিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৯) এর মৃত্যু হয়েছে। সুমাইয়া ইসলামপুর শাহ ইয়াছিন ফাযিল(ডিগ্রী) মাদ্রাসার আলীম পরীক্ষার্থী।

২৯ জুন বুধবার বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ইসলামপুর এলাকার খান বাড়ি (খাসের বাড়ির) লোকমান হোসেন প্রকাশ লিটনের মেয়ে আসরের নামাজের অজু করতে গিয়ে পুকুরে পড়ে মারা যায়।

সুমাইয়ার মা নাছিমা বেগম জানান, সুমাইয়া দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে এসে হাত-মূখ দুয়ে আমার সাথে খাবার খেয়ে শুয়ে ছিল। আসরের আজান শুনে সুমাইয়া অজু করতে পুকুরে যায়। কিন্তু দীর্ঘ সময় সে ঘরে ফিরে না আসায় আমি বাড়ির অন্যান্য ঘরে খুঁজতে বের হই। কিন্তু সুমাইয়াকে খুঁজে না পেয়ে চিৎকার করলে বাড়ির লোকজনসহ বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি। পরে সুমাইয়ার জুতা পুকুরের পানিতে ভাসতে দেখে সকলে পানিতে নামলে পায়ের সাথে ধাক্কা লাগে। পরে তার নিথর দেহ পানি থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে সুমাইয়াকে মৃত ঘোষনা করে। তিনি আরো বলেন, সুমাইয়া দির্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিল।

পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মো. নুরুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মৃতদেহ তারা দাফন করেন।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”