সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই! ক্ষতিসাধন ১০ লক্ষ টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১২:৪০ পিএম
কচুয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই! ক্ষতিসাধন ১০ লক্ষ টাকা

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে অগ্নিকাণ্ডে ১টি বসতঘর পুড়ে ছাই। এতে ওই বাড়ির বিল্লাল পাটওয়ারী ৪ কক্ষ বিশিষ্ট টিনসেড ঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থ বিল্লাল পাটওয়ারী জানান, সকালে মেইন সুইচ থেকে সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চতুরদিকে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা ১৫ মন চাইল, ৩০মন ধান, নগদ ৩৫ হাজার টাকা, মূল্যবান আসব্বাপত্র, জমা কাপড় ও প্রায় ৫ ভরি ওজনের স্বর্নালংকার বিনষ্ট হওয়ায় সহ প্রায় ১০ লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়।

আগুনে পুড়ে সহায় সম্বলহীন হয়ে পড়া বিল্লাল পাটওয়ারী ও তার পরিবারের সদস্যদের আহাজাড়িতে বাতাস ভারী হয়ে উঠে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি দেখার জন্য ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারমান সভাপতি আব্দুস সালাম সওদাগর। তিনি ক্ষতিগ্রস্থ বিল্লালের পাশে দাঁড়িয়ে নগদ ১০ হাজার টাকার অর্থ সাহায্য প্রদান করেন। এছাড়া আরো সম্ভব অনুযায়ী মানবিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

কচুয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মাহাতাব মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনি। বৈদ্যুতিক সর্ট সার্কিট থকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা হচ্ছে।

Model Hospital

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”