সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সিলেটের বিভিন্ন অঞ্চলে বানবাসী অসহায় মানুষের পাশে প্রভাত সমাজকল্যাণ সংস্থা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ জুলাই, ২০২২, ২:৫৩ পিএম
সিলেটের বিভিন্ন অঞ্চলে বানবাসী অসহায় মানুষের পাশে প্রভাত সমাজকল্যাণ সংস্থা
মাসুদ হোসেন : ত্রাণ সহযোগিতা নিয়ে এবার সিলেটের বিভিন্ন অঞ্চলের বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা। স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত অসহায় তিন শতাধিক পরিবারের মাঝে দ্বিতীয় বারের মতো ৫ টন খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে ব্যাতিক্রমী আয়োজনের মধ্যে ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে জনপ্রতি এক’শ টাকা করে দিয়ে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) দিনব্যাপী সিলেট এর গোয়াইনঘাট উপজেলার পাঁচপাড়া হাওর, খুর্দা, জুজমহল এবং কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখৈল গ্রামে বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, আলু ২ কেজি, সেমাই ১ পেকেট, চিনি ১ কেজি, গুড়ো দুধ ১ প্যাকেট।
প্রভাত সমাজকল্যাণ সংস্থা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন প্রভাত চাঁদপুর শাখার সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আফজাল পাটওয়ারী, সদস্য শাহরিয়ার সাগর, সাজদিদ আফরান, আঃ আজিজ আরজু, প্রভাত ঢাকা জেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন, সদস্য মোঃ মোমিন হোসেন, মোঃ সাব্বির রহমান, মোঃ রাব্বি হোসেন, প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম সৌরব, হাফেজ শামছুল হক, আশরাফুল ইসলাম, ফারুক পাটওয়ারী, মজিবুর রহমান, প্রভাত কচুয়া শাখার দপ্তর সম্পাদক মোঃ হানিফ প্রধান, সদস্য জামাল হোসেন, আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বলেন, যে সকল মানুষেরা আমাদের সংগঠনে অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেটের উক্ত এলাকায় দ্বিতীয় ধাপে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে পাঁচ টন খাদ্য সামগ্রী বিতরণ করেছি। তারা আরো বলেন, শুধুমাত্র সিলেটে নয় দেশের যেখানেই বন্যা হয়, আমরা সেখানে সকলের সহযোগিতায় আমাদের সংগঠনের মাধ্যমে হাত বাড়িয়ে দিয়ে আসছি।
এদিকে সংগঠনের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে-এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমির হোসেন রাজু।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার