সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চলে গেলেন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মকবুল আহমেদ আখন্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩ জুলাই, ২০২২, ৫:৫৩ পিএম
চলে গেলেন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মকবুল আহমেদ আখন্দ
মাসুদ হোসেন : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মকবুল আহমেদ আখন্দ (৮০) রবিবার (৩ জুলাই) বিকাল ৫টার সময় বার্ধক্যজনিত কারনে ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি…….রাজিউন।
জানা যায়, মকবুল আহমেদ আখন্দ উপজেলার ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের রামরা গ্রামের আখন বাড়ির সন্তান। তিনি বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ, বাকিলা ইউনিয়নের শ্রীপুর মকবুল আহমেদ ইসমাইলিয়া দাখিল মাদ্রাসা, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের প্রতিষ্ঠাতা। এবং নিজ বাড়ির সামনে একটি এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠা করে গেছেন তিনি। আলহাজ্ব মকবুল আহমেদ আখন্দ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ৩২নং ওয়ার্ড তথা মতিঝিল এলাকা থেকে তিনবার কমিশনার পদে বিজয়ী হয়েছিলেন।
আলহাজ্ব মকবুল আহমেদ মৃত্যুকালে তিন সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন এবং সোমবার তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।
তার মৃত্যুতে প্রতিষ্ঠিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মরহুের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”