সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের ত্রাণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ জুলাই, ২০২২, ১:৩৭ পিএম
সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার : চাঁদপুরবাসীর পক্ষ থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার বানভাসি ৫৫০ পরিবারকে “চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন রান্না করা খাবার পরিবেশন ও প্যাকেট চাল ডাল বিতরন করেছে।
চাঁদপুর হবে দেশের গর্ব, আমরা সবাই ঐক্যবদ্ধ”এই স্লোগানে উদ্দীপ্ত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন প্রথম দিনে সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলার অন্তর্গত ৬নং দোহালিয়া ইউনিয়নের নতুন বেড়ি, পুরাতন বেড়ি এবং জামেয়া ইসলামিয়া আরাবিয়্যা দারুল হাদীস এতিমখানায় পানিবন্ধী প্রায় ৫৫০এর অধিক পরিবারকে রান্না করা খাবার পরিবেশন করেছে।
২য় দিনে সিলেট সদর ১নং জালালাবাদ ইউনিয়ন হিন্দু-মুসলিমদের গত ২৫  ও ২৬ জুন, এই খাদ্য সরবরাহ ও ত্রাণ বিতরণ করা হয়। এতে অংশগ্রহণ করেন এসোসিয়েশনের আহবায়ক কাজী মোসলেহ উদ্দিন মিশুর নেতৃত্বে এক দল তরুণ স্বেচ্ছাসেবী।
অর্থ সংগ্রহ সহ সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন এসোসিয়েশনের সদস্য সচিব মো: নজীর মিয়াজী অপু, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান রিজভী,শাহ মোহাম্মদ মোজাম্মেল, আহবায়ক সদস্য মো: মনির হোসাইন, শাহাদাত খান,ওসমান গণী, মুহাম্মদ আল-আমিন মিয়াজী,অনিক,মশিউর রহমান তুহিন,রাশেদ খান,মেহেদী হাসান,কামরুল ইসলাম বাবু,আমিরুল ইসলাম রাসেল, আল আমিন আহম্মেদ,রাজন,মামুন উর রশিদ অপু, রাকিব হোসেন,জিহাদ রাসেলসহ অনেকে।
এতে সহযোগিতা করেন এসোসিয়েশনের তালিকাভুক্ত বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য, এসোসিয়েশনের তালিকাভুক্ত দিশারী সমাজকল্যাণ সংস্থা, অঙ্গীকার বন্ধু সংগঠন,চাঁদপুর , নবজাগরণ সমাজকল্যাণ সংস্থা, মানবতার বন্ধন, বদলাও ইয়ুথ ফাউন্ডেশন, মুক্তির তরুন, মানব সেবা সংস্থা(এইচ.এস.ও), পথশিশু অধিকার চাঁদপুর, চান্দ্রা বাজার ব্লাড ডোনার কমিউনিটি, লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর, যুব ঐক্য ফাউন্ডেশন, আলোর মশাল, সেইভ দ্যা সাচার,মানব সেবা,সেচ্ছাসেবক ব্লাড ও কল্যান সংস্থা, হাইমচর বিক্রয় এসোসিয়েশন, আল-ইসলাম সমাজ কল্যাণ পরিষদ, পশ্চিম চর কৃষ্ণপুর আদ-দ্বীন যুব সমাজ, প্রবাসী মালয়েশিয়ান কোসান কোম্পানী, রয়েল ইলেকট্রনিকস, সোস্যাল ভলেন্টিয়ার্স ফর বাংলাদেশ (SVB), তরুন ব্লাড ডোনেশন, মানব উন্নয়ন, মানব সেবা ব্লাড ডোনেশন, হিলশা, সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নজরুল ইসলাম স্মৃতি সংসদ, ফিসাবিলিল্লাহ, সারা ফাউন্ডেশন, রেড রিলেশন ফাউন্ডেশন সহ ৪০টিরও বেশি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।
জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক কাজী মোসলেহ উদ্দিন মিশু জানান এসোসিয়েশনের সহযোগী সংগঠনগুলো  অন্যান্য জেলায় তাদের  কার্যক্রম  চলমান রেখেছে। বিপর্যস্ত যেকোনো এলাকায় মানবতার স্বার্থে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন যেকোনো সময় পাশে থাকবে ইনশাআল্লাহ।
এসোসিয়েশনের সদস্য সচিব মো. নজীর মিয়াজী অপু বলেন, আমাদের এসোসিয়েশনে ৮০টিরও বেশি সেচ্ছাসেবী সংগঠন রয়েছে।
মানবতার কল্যাণে চাঁদপুরসহ দেশের যেকোনো স্থানে চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন মানবিক কাজে সহায়তা করে যাবে ৷

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার