সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ জুলাই, ২০২২, ৩:০২ পিএম
মতলব উত্তরে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দশানী লঞ্চঘাট এলাকায় সোমবার দুপুরে উপজেলা প্রশাসন, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ১ হাজার ৮শ’ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের বাজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলা সহকারি (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ এর নেতৃত্বে উপজেলার দশানী লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন জাহাজ থেকে অবৈধভাবে ডিজেল চোরাই সংগ্রহ করে নদীর তীরে সংরক্ষন অবস্থায় রাখা ১ হাজার ৮শ’ লিটার ডিজেল জব্দ করে।

এসময় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, কোস্ট গার্ড প্রতিনিধি শাহাদাৎ হোসেন’সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর কয়েকটি অংশে তেলবাহী ট্যাংকার ও জাহাজ অতিক্রমের সময় জাহাজ কর্মচারীদের যোগসাজশে স্থানীয় তেল চোরাকারবারি চক্র স্বল্প মূল্যে ভোজ্য ও জ্বালানি তেল নামিয়ে দীর্ঘদিন যাবত পাচার করে আসছে। বছরের পর বছর ধরে তেলের চোরাকারবার চললেও কোনো প্রতিকার বা শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে না।

Model Hospital

প্রতিদিন সন্ধ্যা হলেই নদীর বুকে নোঙ্গর করা তেলের জাহাজ থেকে চোরাকারবারিদের তেল চুরির মহোৎসব শুরু হয়। চলে গভীর রাত পর্যন্ত। তেল চোরাকারবারিরা নদীর পাড়ে অবৈধ দোকান গড়ে তুলেছে। চোরাই তেল ওসব দোকান হয়ে পাইকারি ও খুচরা গ্রাহকদের কাছে পৌঁছে যায়। ছোট দোকান, অয়েল ফিলিং স্টেশন, গাড়ির গ্যারেজ, বড় শিল্পকারখানাসহ বিভিন্ন জায়গাতেই ওই চোরাই তেল যায় বলে জানা গেছে।

মতলব উত্তর উপজেলা সহকারি (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ বলেন, মেঘনা নদীতে চলাচলকারি বিভিন্ন জাহাজ থেকে অবৈধ ভাবে তেল নামিয়ে ব্যবসা করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী।

এ উপজেলার মেঘনা নদীর তীর মোহনপুর, দশানী, বাহাদুরপুর, সটাকী’সহ কয়েকটি স্থানে এ কাজ হয় বলে জানতে পেরে অভিযানে নামি। অভিযানে প্রায় ১ হাজার ৮শ’ লিটার ডিজেল জব্দ করা হয়।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”