সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে স্বপ্ন পুড়ে ছাই দেলোয়ারের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৪:৪০ পিএম
ফরিদগঞ্জে স্বপ্ন পুড়ে ছাই দেলোয়ারের
এস. এম ইকবাল : সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালান দেলোয়ার হোসেন। তিল তিল করে জমানো টাকায় গড়ে তুলেছিলেন স্বপ্নের ঘর।  চোখের সামনে মাত্র কয়েক মিনিটেই পুড়ে ছাই হয়ে গেল সেই ঘর। পড়ে আছে ধ্বংসাবশেষ।
৫ জুলাই মঙ্গলবার সকালে বিদ্যুতের সর্ট সার্কিট ঘর-আসবাবপত্র সবই হারান দিনমজুর দেলোয়ার। ঘটনাটি ঘটে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। ভুক্তভোগী দেলোয়ার হোসেন উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা।
মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দেলোয়ার এখন দিশেহারা। পরিবার নিয়ে কী করবেন? কোথায় উঠবেন? ভেবে পাচ্ছেন না। নতুন করে ঘর তুলবেন- সে সামর্থ্যও তার নেই। এমন পরিস্থিতিতে অসহায় বোধ করছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘরে কেহই ছিলোনা। হটাত বিদ্যুতের সর্টসার্কিট থেকে আমার বসত ঘরে আগুন লেগে যায়। মুহূর্তেই সারা ঘরে ছড়িয়ে পড়ে সে আগুন। স্থানীয়রা এগিয়ে এলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়। ফলে কয়েক মিনিটের মধ্যেই দেলোয়ারের ২টি বসত ঘর ও রান্না ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, আগুন দেখে পরিবারের সবাইকে ঘর থেকে বাইরে নিয়ে আসি। কিন্তু কোনো মালামাল বের করতে পারিনি। আমার এতদিনের জমানো সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করার পাশাপাশি সংশ্লিষ্ট ইউপি সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন।
অগ্নিকান্ডের ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  জিএস তছলিম আহমেদ ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”