সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের গোহাটগুলোতে স্বাস্থ্য বিধি উপেক্ষিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ জুলাই, ২০২২, ২:০৩ পিএম
চাঁদপুরের গোহাটগুলোতে স্বাস্থ্য বিধি উপেক্ষিত
সজীব খান : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জেলার প্রতিটি গোহাটে স্বাস্থ্য বিধি উপক্ষিত হচ্ছ।
করোনার ৪র্থ ধাপ দেশে নতুন করে হানা দিলেও মানুষ এখনো সচেতন না হয়ে গাদাগাদি ভাবে গোহাটগুলোতে অবাদে ঘুরাফেরা করছে। গোহাটের ইজারাদাররাও স্বাস্থ্য বিধির বিষয়ে উদাসীন রয়েছে। নতুন করে করোনায় সবাইকে সচেতন হয়ে মাস্ক পরিধান করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু সবাই এখনো সচেতন না হয়ে নিজেদের মন মত চলছে। আসন্ন ঈদুল আযহা ঢাকাসহ দেশের প্রতিটি শহর থেকে সবাই গ্রামে ছুটে আসছে। সবাই এখন গ্রামমুখী হয়ে ঈদ করার জন্য চলে আসছে। এসেই গোহাটগুলোতে গরু ক্রয় করার জন্য ছুটে যাচ্ছে।
কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিয়ে চলা চলের কথা থাকলেও চাঁদপুরের গোহাটে গাদাগাদি করে ক্রেতা বিক্রেতা চলাচল করছে। বেচা বিক্রি হয়েছে আসপাশের যারাই গতকালের বাজার সরেজমিনে বিষয়টি দেখেছে, তাদের মাঝে চরম ক্ষোভ দেখা গেছে।
সরকারের নিদের্শনা উপেক্ষা করে ইজারাদাররা গরু বেচা কেনার ব্যবস্থা রাখায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।
সম্প্রতি দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে। প্রতিটি জেলাতেই আক্রান্ত হচ্ছে, মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব নিয়ে চলাচলের উপর জোর দিতে হবে ইজারাধারগন।  প্রয়োজন ছাড়া গোহাট গুলোতে উৎসুক জনতা ঘুরাফেরার বিষয়টি নজরে আনতে হবে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”