সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মুন্সিরহাটে সড়কের উপর পশুর হাট, যানজটে ভোগান্তিতে যাত্রীরা 

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ জুলাই, ২০২২, ২:১৫ পিএম
মুন্সিরহাটে সড়কের উপর পশুর হাট, যানজটে ভোগান্তিতে যাত্রীরা 
স্টাফ রিপোর্টার : প্রশাসনের নির্দেশ অমান্য করে মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই আঞ্চলিক সড়কের উপর এক কিলোমিটার দীর্ঘ জায়গাজুড়ে কোরবানির পশুর হাট বসানো হয়েছে ।
৬ জুলাই বুধবার সকাল থেকে ওই হাটের কার্যক্রম শুরু করা হয়। এতে সড়কটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রী এবং অন্যান্য যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এ হাট বসানোর কারনে।
বুধবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ওই এলাকায় অবস্থান করে দেখা যায়, মুন্সিরহাট বাজার এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই আঞ্চলিক সড়কের উপর এক কিলোমিটার দীর্ঘ স্থানজুড়ে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। সড়কটির অর্ধেক প্রস্থে সারি সারি করে রাখা হয়েছে কোরবানির গরু ও ছাগল। সেখানে পশুর ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। যানবাহন চলাচলেরও সুযোগ নেই তেমন। সেখানে দেড় কিলোমিটার এলাকায় আজ দিনভর দফায় দফায় যানজটের সৃষ্টি হয়। মাঝে মাঝে থানা ও ট্রাফিক পুলিশ ওই যানজট দূর করার চেষ্টা চালায়। যানজটের কবলে পড়ে তীব্র গরমে ওই পথের যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহায়। বাজারটিতে ঈদের কেনাকাটা করতে আসা লোকদেরও বিড়ম্বনা পড়তে হয়। ব্যাহত হয় ঈদের বেচাকেনাও।
উপজেলার নারায়ণপুরের আলী আক্কাস বলেন, চাঁদপুর থেকে একটি অটোরিকশায় বাড়ি যেতে বিকেলে মুন্সিরহাট বাজার পাড় হতে দীর্ঘ যানজটের কবলে পরি । তীব্র গরমে সেখানে প্রায় দেরঘন্টা অটোরিকশায় বসে থাকতে হয়। পরে পুলিশের হস্তক্ষেপে যানজট কিছুটা দূর হয়। সড়কের উপর এভাবে পশুর হাট বসানো নিয়মবহির্ভূত।
পশুর হাটটির ইজারাদার জহিরুল ইসলাম হাজরা বলেন, পৌরসভা থেকে প্রায় চার লাখ টাকায় ইজারা নিয়ে সেখানে বৈধভাবেই পশুর হাট বসিয়েছি । অতীতেও এভাবেই সেখানে পশুর হাট বসেছিল ।
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন বলেন, গত ১০০ বছর ধরে ঐতিহ্যগতভাবেই ওই বাজারে সড়কের উপর কোরবানির পশুর হাট বসছে। বার্ষিক ইজারা নিয়েই ওই হাট বসিয়েছেন সংশ্লিষ্ট ইজারাদার।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, যানজট দূর করতে থানা-পুলিশের তিনটি দল এবং ট্রাফিক পুলিশের একটি দল সার্বক্ষণিক সেখানে কাজ করছে। আজ সন্ধ্যায় সহকারী পুলিশ সুপারের (মতলব সার্কেল) কার্যালয়ে হাটটির ইজারাদার  ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকা হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, সড়কের উপর পশুর হাট না বসাতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও স্থানটি ইজারা দিয়ে পশুর হাট বসানো হয়েছে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”