মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে এমপিওভুক্ত হলো ৪টি শিক্ষা প্রতিষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ জুলাই, ২০২২, ৩:৫০ পিএম
শাহরাস্তিতে এমপিওভুক্ত হলো ৪টি শিক্ষা প্রতিষ্ঠান

নোমান হোসেন আখন্দ : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও ভুক্তির তালিকায় শাহরাস্তি উপজেলার ১ টি কলেজ, ৩ টি মাধ্যামিক বিদ্যালয় ও ১ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থান পেয়েছে।

কলেজ পর্যায়ে স্থান পেয়েছে রায়শ্রী দক্ষিন ইউনিয়নের খিলা বাজার স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক স্কুল পর্যায়ে চিতোষী পূর্ব ইউনিয়নের মনিরা আজিম একাডেমী, শাহরাস্তি পৌরসভাধীন শাহরাস্তি মডেল স্কুল, টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গার্লস উচ্চ বিদ্যালয় ও নিম্ম মাধ্যমিক পর্যায়ে রায়শ্রী উত্তর ইউনিয়নের মৌলভী আক্রাম আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত এ প্রতিষ্ঠান গুলো দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়ে আসছিল।

এ বিষয়ে খিলাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন বলেন, প্রতিষ্ঠানটি কলেজ স্বীকৃতির পর প্রতিষ্ঠানের অর্থায়নে শিক্ষক – কর্মচারী, প্রতিষ্ঠানের সকল ব্যয় বহন করতে প্রতিনিয়তই হিমশিম খেতে হচ্ছিল।

Model Hospital

এমপিওভুক্তি হওয়ায় এ সকল সমস্যার সমাধান হলো, শিক্ষক কর্মচারীদের প্রানচাঞ্চল্য ফিরে আসবে। আমরা এজন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, সংসদ সদস্য মহোদয়, প্রতিষ্ঠানের সভাপতি সহ পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে মনিরা আজিম একাডেমীর প্রধান শিক্ষক মো: আমির হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ এ প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়ে সুনামের সহিত ভালো ফলাফল করে আসছিল। শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ অভাব অনটন সহ্য করে বুক বেধে এ প্রতিষ্ঠানে পড়ে আছে। এমপিওভুক্তির ফলে তাদের মাঝে আনন্দের জোয়ার বইছে। আমরা এজন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, সংসদ সদস্য মহোদয়, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠানের সভাপতি, পরিচালনা পর্ষদ সহ সংশিলিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।