সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকে পড়লো পিকআপ, নিহত ১, আহত-২

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১২:৩৮ পিএম
কচুয়ায় পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকে পড়লো পিকআপ, নিহত ১, আহত-২

মোঃ রাছেল : কচুয়ায় স্যানিটারি মালামাল সামগ্রী বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সেলিমের ফার্মেসীতে দোকানে ঢুকে নুরুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে দুইজন।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে একটি পিকআপ বরুড়া উপজেলার আড্ডা বাজার থেকে কচুয়া উপজেলার জগতপুর বাজারে আচ্ছিলো। পিকআপটি রাত সাড়ে আটটার দিকে কচুয়া উপজেলার চাঙ্গিনী তুলাতলী বাজারের মোড় অতিক্রমকালীন সময় এই দূর্ঘটনাটি ঘটে।

এসময় সেলিম ফার্মেসীর সামনে দাঁড়িয়ে থাকা চাঙ্গিনী গ্রামের কালাম মেম্বারের বাড়ির নূর ইসলাম পিকআপের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। ফার্মেসীর মালিক সেলিম ও পিকআপের ড্রাইভার গুরুত্বর আহত হন।

দূর্ঘটনায় আহত সেলিম জানান, স্যানিটারি মালামাল সামগ্রী বোঝাই একটি পিকআপ হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে আমার দোকনে ঢুকে পড়ে। দোকানের সামনে দাড়িয়ে থাকা নুরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। আমিও কোন রকম সড়ে গিয়ে আমার প্রাণ বাঁচাই। গুরত্বর আহত অবস্থান পিকআপ ভ্যানের ড্রাইবারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পিকআপ ভ্যানটি আমার দোকানে ঢুকে পড়ায় আমার দোকানের সাটার ও আসবাবপত্র ভেঙ্গে চুরমার হয়ে গেছে।

Model Hospital

দূঘর্টনার বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটিয়ে পিকআপটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এঘটনার কোন অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”