সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

গজারিয়া-কালীপুর ট্রলার যাতায়াত রাত ৮ টার পর বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৪:৪০ পিএম
গজারিয়া-কালীপুর ট্রলার যাতায়াত রাত ৮ টার পর বন্ধ ঘোষণা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর ও গজারিয়ার চরকালীপুর ট্রলার যোগে রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত যাতায়াত বন্ধ ঘোষনা করেছে গজারিয়া পুলিশ ফাঁড়ি। রাত ৮ টার ও ভোর ৫ টার পরে যাতায়াত সচল থাকবে। ঈদ কেন্দ্রিক যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, এই রুটে মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার যাত্রী সাধারণ ঢাকা থেকে যাতায়াত করে থাকেন। রাজধানী থেকে মতলব উত্তর নিজ বাড়িতে আসতে এই রুটটি শর্ট হওয়ায় যাতায়াত বেশি। সামনে পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে ঢাকা থেকে এই পথে ট্রলার যোগে যাতায়াত বেড়েছে।

একাধিক যাত্রীদের সাথে কথা হলে তারা জানান, আসন্ন ঈদ কেন্দ্র করে আমরা এই পথে যাতায়াত করছি। সময় কম লাগাতে এই পথে আসা যাওয়া সহজ হয়। সময় নির্ধারণ না করে পুলিশি টহল ও নিরাপত্তা জোড়দার করলে যাত্রীদের আরো বেশি উপকার হবে।

এই রুটে বিগত দিনে ডাকাতি, চুরি ও বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। তাই এই রুটে নিরাপত্তা বাড়ানো মতলবের সাধারন জনগণের দাবি ছিল আগে থেকেই। নতুন করে এই পথে যাতায়াতের জন্য সময় নির্ধারণের কারণে অনেকটা ভোগান্তি হবে বলে মনে করেন যাত্রীরা।

Model Hospital

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”