শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব পাঁচআনী কবরস্থান ও ঈদগাহের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৩:২৩ পিএম
মতলব পাঁচআনী কবরস্থান ও ঈদগাহের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচআনী মসজিদ, সামাজিক কবরস্থান ও ঈদগাহ ময়দানে জায়গা জবর দখল এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী।

শুক্রবার (১৫ জুলাই) জুমার নামাজের পরে উত্তর পাঁচআনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরআগে গত ১৩ জুলাই হেলাল সরকার বাদী হয়ে ক্বারী সিদ্দিকুর রহমান, মনির হোসেন ছৈয়াল, আবু নাইম সরকার, নোমান সরকার ও জাকির সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

মানববন্ধনে শত শত মুসল্লি অংশগ্রহন করেন। অংশগ্রহণকারী আলম সরকার, কাজল সরকার, ইকবাল হোসেন জয়, শাহজাহান সরকার, নুরুজ্জামান বলেন, আমাদের বাড়ির সকল ইজমালী শরীকদের সিদ্ধান্ত অনুযায়ী কবরস্থানের পাশের জায়গায় বনজ গাছগাছালির কেটে পরিস্কার পরিচ্ছন্ন করতে যাই। এসময় অভিযোগর বিবাদীরা দেশী অস্ত্র নিয়ে আমাদেরকে আক্রমণ করে। এবং আমাদের খুন খারাপি করবে বলে হুমকি দেয়। প্রয়োজনে নিজেরদের ক্ষতি নিজেরা করে আমাদেরকে ফাসিঁয়ে দিবে বলেও হুমকি দেয়। তারা যেকোন সময় আমাদের ক্ষতি করতে পারে। আমরা ভয়ে আছি।

তারা আরও বলেন, আমাদের মসজিদ, কবরস্থান ও ঈদগাহ বহু বছরের পুরনো। ক্বারী সিদ্দিকুর রহমানের থাকার জায়গা না থাকায় বাড়ির মানুষ বিগত ৩০ বছর আগে এই কমপ্লেক্সের জায়গায় দিঘীর পাড়ে অল্প কয়েকদিনের জন্য থাকতে দিয়েছে মৌখিকভাবে। কিন্তু তিনি আজো পর্যন্ত কমপ্লেক্সের ইজমালী ওই জায়গায় দখল করে আছেন। তাকে বহুবার জায়গা ছেড়ে দিতে বললেও তিনি কোন কর্নপাত করেন না। সর্বশেষ গত ১৩ জুলাই দুপুরে আমরা আগাছা পরিষ্কার করতে গেলে আমাদের উপর আক্রমণ করে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital