শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নিখোঁজের ৭দিন পর বৃদ্ধ’র অর্ধগলিত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৩:৫২ পিএম
ফরিদগঞ্জে নিখোঁজের ৭দিন পর বৃদ্ধ’র অর্ধগলিত লাশ উদ্ধার

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ৭ দিন পর নিজ বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধ আব্দুল আজিজ বেপারী (৮৫) লাশ পাওয়া যায়।

ডোবায় অর্ধগলিত লাশের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই রুবেল ফরাজি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।

১৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পূর্ব সাহেবগঞ্জ ভূঁইয়া বাড়ির পেছনে ডোবায় স্থানীয়রা ওই বৃদ্ধের লাশ দেখতে পায়। অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ বেপারী গত ৮ জুলাই শুক্রবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে ফরিদগঞ্জ থানায় নিখোঁজ ডায়রি করেন।

Model Hospital

বৃদ্ধ’র মেয়ের জামাই সিরাজুল ইসলাম পাটওয়ারী জানান, আমার শশুর দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি প্রায়ই ঘর থেকে একা একা বিভিন্ন জায়গায় চলে যেতেন। তিনি আরো বলেন, গত ৮ জুলাই রাতে ঘর থেকে বের হয়ে যান এবং উনাকে আমরা খুজেঁ পাইনি, আজ শেষ বিকেলে বাড়ির পাশের ডোবায় উনার লাশ দেখতে পায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমার বৃদ্ধর বাড়ির পাশে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital