বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আইসক্রিম পেক্টরী সিলগালা ও মালিককে তিন মাসের কারাদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১২:৩৮ পিএম
ফরিদগঞ্জে আইসক্রিম পেক্টরী সিলগালা ও মালিককে তিন মাসের কারাদণ্ড

এস এম ইকবাল : ভেজাল খাদ্য সামগ্রী রাখা ও বিক্রির দায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪১ ধারায়, ফরিদগঞ্জ বাজারের রাসেল আইসক্রিম ফ্যাক্টরীর মালিক রাসেল আহম্মেদ (৪১) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

১৫ জুন শুক্রবার রাত ১০ টায় ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা এবং এস.আই নাছির উদ্দিন সংঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে রাসেল আইসক্রিম ফ্যাক্টরি থেকে বিপুল পরিমানের মেয়াদবিহীন আইসক্রিম ও কাপড়ের রং এবং বিভিন্ন অনুমোদনহীন ক্যামিকেল সামগ্রী উদ্ধার করে।পরে সেগুলো সাধারন মানুষ ও সংবাদিকদের সামনে গাড়ীর চাকা দিয়ে ধ্বংস করা হয়। এসময় রাসেল আইসক্রিম ফ্যাক্টরির মালিক রাসেলকে ভােক্ত অধিকার সংরক্ষণ আইনে ৩ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা। পুলিশ রাসেলকে আটক করে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করেন।

এ বিষয় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছা উপস্থিত সাংবাদিকদের জানান, আইসক্রিম ফ্যাক্টরির মালিক রাসেল বেআইনি ভাবে আইসক্রিম ফ্যাক্টরিটি পরিচালনা করে আসছেন। তিনি নোঙ্গরা পরিবেশ, লাইসেন্সস বিহীন, কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরি ও বেজাল এবং মেয়াদবিহীন আইসক্রিম বিক্রি ও উৎপাদন করে আসছেন। উক্ত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪১ ধারা মােতাবেক তাকে ৩ মাসের কারাদন্ড ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।