শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ও হাইমচরে রেদওয়ান খান বোরহানের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৩:২২ পিএম
চাঁদপুর ও হাইমচরে রেদওয়ান খান বোরহানের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৪ ও ১৫ জুলাই) ঈদুল আযহার পঞ্চম ও যষ্ঠ দিন বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা ও হাইমচর উপজেলার আলগী বাজার, নয়ানী বাজার, বাংলা বাজার, জনতা বাজার, তেলির মোর, নয়ানী বাজার, ঢেলের বাজার, হাইমচর বাজার মোর, কালা চোকিদার বাজার সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এছাড়াও তিনি হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম কায়কোবাদ চুন্নু মিয়া সরকারের কবর জিয়ারত ও তার পিতা-মাতার কবর জিয়ারত করেন।
শুক্রবার সকলে ৮নং বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা দরবার শরীফ জামে মসজিদে জুমা’র নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের সম্মানিত উপদেষ্টা খাজা আহমেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা নিমতলা হাউজিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান নাসির খান বাবুল, ইউপি সদস্য ইলিয়াস খান, চাঁদপুর মুন হসপিটাল এর পরিচালক ডাঃ মোঃ হাবিব হোসেন সহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দুপুর ৩টায় সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা বাজারে ব্যবসায়ী ও পথচারীদের সাথে ঈদ শুভেচ্ছা এবং মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটোয়ারী, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মিজান খান, জেলা মৎস্যজীবী লীগ নেতা মোহাম্মদ আলী সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital