শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘জাগ্রত’৯৬ ব্যাচ মতলব উত্তরের উদ্যোগে বন্ধুদের মিলনমেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৪:২১ পিএম
‘জাগ্রত’৯৬ ব্যাচ মতলব উত্তরের উদ্যোগে বন্ধুদের মিলনমেলা

মনিরুল ইসলাম মনির : জাগ্রত’৯৬ ব্যাচ মতলব উত্তর, চাঁদপুর এর উদ্যোগে গত ১৫জুলাই, ২০২২ইং তারিখ রোজ শুক্রবার এখলাসপুর বকুল তলায় বেলা ১১.০০ হইতে মতলব ৯৬ ব্যাচের বন্ধুদের জাঁকজমকপূর্ণ এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। উক্ত মিলনমেলায় জনাব মোঃ ইঞ্জিনিয়ার আনিছুর রহমানের কোরআন তেলোয়াতের মাধ্যমে এবং জনাব মোঃ শফিকুল ইসলাম শিপুর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় ।

উক্ত অনুষ্ঠানে মতলবের ৯৬ ব্যাচের প্রায় শতাধিক সহপাঠীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জাগ্রত’৯৬ ব্যাচ মতলব উত্তরের সকল বন্ধুদের মধ্যে পরিচয় পর্ব করা হয় এবং সদস্য ফরম বিতরণ ও পূরণ করা হয়। জাগ্রত’৯৬ এর অন্যতম প্রধান উদ্যোক্তা জনাব মোঃ আনিসুর রহমান খান এবং নাসির উদ্দিন এর সদস্য ফরম জমা গ্রহনের মাধ্যমে সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় তারা বিভিন্ন খেলাধুলা, হাসি-আনন্দ এবং সাঁতার প্রতিযোগিতা মেতে উঠে। জুম্মার নামাজ এবং মধ্যাহ্নভোজের পর নৌ ভ্রমণে সংগঠনের অন্যতম উদ্যোক্তা জনাব মোঃ রাসেদ সরকার ও মোঃ রাসেল মাহমুদের যৌথ সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় গঠনতন্ত্র প্রনয়ণ কমিটির পক্ষ থেকে সংগঠনের অন্যতম উদ্যোক্তা জনাব মোঃ নাসির উদ্দীন সকলের মতামতের জন্য গঠন্তন্ত্রের একটি পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেন।

Model Hospital

অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য , গঠনতন্ত্র এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জাগ্রত ‘৯৬ ব্যাচ মতলব উত্তরের অন্যতম সংগঠক মোঃ আনিসুর রহমান খান, মোঃ নাসির উদ্দীন, মোঃ রাশেদ সরকার, মোঃ আলমগীর হোসেন দীপু, ইন্জিনিয়ার মোঃ জামাল হোসেন নাহিদ, এ্যাডভোকেট ইসমাঈল হোসেন, মোঃ আল মামুন ও মোঃ নজীবুল্লাহ লিংকন, জালাল উদ্দিন ভূঁইয়া, এসে এম রাসেল বাবু, নাজমুল হক সুমন, ইসমাইল খান টিটু, মহসিন মাস্টার, আল মামুন, ফয়সাল আহমেদ সোহেল, ইন্জিনিয়ার আনিছুর রহমান, সমীর চন্দ্র দেবনাথ, মোঃ রহিম দেওয়ান সহ আরো অনেক বক্তারা এসময় বক্তব্য তুলে ধরেন। জাগ্রত ‘৯৬ ব্যাচ মতলব উত্তরের বন্ধুদের সুখে-দুঃখে , সেবায়, কল্যানে সারা জীবন পাশে থেকে কাজ করে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করাই হলো সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য এবং এই সংগঠনটি হবে সম্পূর্ণরুপে একটি অরাজনৈতিক, অসম্প্রদায়িক ও ধর্ম-নিরপেক্ষ একটি সংগঠন। এই সংগঠনের বন্ধুত্বের মধ্যে কোনো ধরনের মত-পার্থ্ক্য, বৈষম্য থাকবেনা এবং বন্ধুত্বের বন্ধন যাতে অটুট থাকে আজীবন । এসময় ১৯৯৬ ব্যাচের চাঁদপুর থেকে আগত মোঃ আনোয়ার ইমাদ, মোঃ শামীম, এবং ঢাকা থেকে আগত মোঃ টিপু সুলতান ও মামুন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জাগ্রত ‘৯৬ ব্যাচের বন্ধুদের সুখে-দুঃখে , সেবায়, কল্যানে সারা জীবন পাশে থেকে কাজ করে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করাই হলো সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য মর্মে সংগঠনের সকল বন্ধুরা সর্বোচ্চ ত্যাগ,ভালবাসা ও সহমর্মিতার সপথ নিয়ে প্রত্যয় ব্যাক্ত করেন এবং সভায় সবার সম্মতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম শিপু, অনুষ্ঠান আয়োজনে এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের যেসকল বন্ধুরা সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভার মূলতবি ঘোষনা করেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।