বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উন্নত চিকিৎসায় ভারত যাচ্ছেন রামপুর আ.লীগের সহ সভাপতি জাকির পাটওয়ারী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩:৩৬ পিএম
উন্নত চিকিৎসায় ভারত যাচ্ছেন রামপুর আ.লীগের সহ সভাপতি জাকির পাটওয়ারী
মাসুদ হোসেন : হার্টের চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী।
তিনি জানান, আগামী বুধবার (২০ জুলাই) সড়ক পথে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন এবং ভারতের ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাবেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কতদিন থাকতে হবে তা নির্ভর করছে চিকিৎসকের উপর। তার এই উন্নত চিকিৎসায় রামপুর ইউনিয়নসহ চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, গত কয়েক মাস যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন আওয়ামী লীগ নেতা জাকির পাটওয়ারী। দেশের বিভিন্ন চিকিৎসকের চিকিৎসা নিয়ে তিনি চিকিৎসকের পরামর্শে এবার আরো উন্নত চিকিৎসার জন্য বুধবার ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital