বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলা বিএনপির সভাপতি ও উপজেলানেতৃবৃন্দের রোগ মুক্তি কামনায় হাইমচরে দোয়া 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৯:৪৮ এম
জেলা বিএনপির সভাপতি ও উপজেলানেতৃবৃন্দের রোগ মুক্তি কামনায় হাইমচরে দোয়া 
হাইমচর প্রতিনিধি : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনউল্লাহ বেপারি এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের রোগমুক্তি ও শারীরিক সুস্থ্যতা কামনায় উপজেলা যুবদলের উদ্যোগে বিশেষ দোয়াও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৮ ই জুলাই সোমবার) বাদ মাগরিব সদর আলগী বাজার সংলগ্নে উপজেলা যুবদলের আহবায়ক জহির মাঝির সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ মান্নান আখনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল। এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন আনসারি।
উক্ত দোয়া অনুষ্ঠানে দেশের সার্বিক পরিস্থিতি  মঙ্গল কামনায় খালেদা জিয়াও তাঁর পরিবার এবং ঘুম, নির্যাতন, হামলা, মামলার শিকার ক্ষতিগ্রস্ত হওয়া নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার(বাসু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির ইসলাম মিয়াজী, যুগ্ম আহবায়ক আরিফ কোতোয়াল, উপজেলা যুবদলের সদস্য সোহরাব হোসেন (সৌম্য), কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ সবুজ হোসাইন, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর, যুগ্ম আহবায়ক ইউনুস কোতোয়াল, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সুমন, যুবদল নেতা আনোয়ার হাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ কোতোয়ালসহ ওয়ার্ড ইউনিয়নের অন্যান অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital