বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে একদিনে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় আহত-৩

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৪:০৩ পিএম
হাজীগঞ্জে একদিনে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় আহত-৩

সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জে গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩জন। এর মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৪টায় হাজীগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর (চৌরাস্তা) এলাকায় রামগঞ্জ থেকে আসা (ঢাকা মেট্টো-ট-২২-৮৫২৩) ট্রাকের সাথে চট্টগ্রামগামী হিলসা সার্ভিসের (ঢাকা মেট্টো-ব ১৪-৩৬৭৩) বাসটির সংঘর্ষে বাসের ৫৩ যাত্রী প্রাণে রক্ষা পায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর থেকে আসা হিলশা সার্ভিসের বাসটি রামগঞ্জ থেকে আসা ট্রাকের সামনের অংশ উপড়ে নিয়ে ১শ’ গজ দূরে গিয়ে ফেলে।

এতে ট্রাকটির সামনের অংশ দুমরে-মুচওে যায়। অন্যদিকে বাসটির বাম পাশের অংশ উপড়ে যায়। ওই সময় বাসটির গতি ছিলো ৮০ কি. মি. এরও বেশি বলে জানিয়েছেন চালক জয়নাল।

একই দিন দুপুরে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল পশ্চিম বাজারের আমির বাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় বোগদাদ বাস রং সাইডে গিয়ে মোটরসাইকেল চালককে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ঢাকা মেট্রো-ব ১৪-৯১৪৮ সিরিয়ালের বোগদাদ বাসের গতিরোধ করে।

Model Hospital

প্রত্যক্ষদর্শীরা জানান, বোগদাদ বাসটি হাজীগঞ্জ থেকে চাঁদপুরে যাওয়ার পথে নিজের লেন ছেড়ে অন্য লেনে গিয়ে হাজীগঞ্জগামী মোটরসাইকেল (চাঁদপুর-ল ১১-২৯৫৯) আরোহীকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লায় রেফার করে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক আজিজ শেখ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে চালক ও বোগদাদ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

অপরদিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ওভারব্রিজ এলাকায় থেমে থাকা হাইড্রোলিক ড্রাম ট্রাককে পিছন থেকে একটি যাত্রীবাহী সিএনজি সজোড়ে ধাক্কা মারলে সিএনজির ৫ যাত্রীর মধ্যে দুই যাত্রী আহত হয়। আহতরা হচ্ছেন, গন্ধব্যপুর ইউনিয়নের পালিশারা গ্রামের দুলাল মিয়ার ছেলে আবুল কালাম, রামগঞ্জ পশ্চিম উদনপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাকিব। আহত স্থানীয় মুন হসপিটালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, তিনটি ঘটনার দু’টি পুলিশ হেফাজতে রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।