বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর আমার অক্সিজেনের স্থান, তাই ছুটে আসি শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৩:২২ পিএম
চাঁদপুর আমার অক্সিজেনের স্থান, তাই ছুটে আসি শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি
সজীব খান : প্রতি বছরের ন্যায় এ বছর ও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সল্প পরিসরে  শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা।
২৩ জুলাই শনিবার সকাল ১১ টায় বৃক্ষ মেলার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এমপি। চাঁদপুর জেলা প্রসাশন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারন বিভাগের যৌথ আয়োজনে “বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” শ্লোগানকে প্রতিপাদ্য করে  সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্ধোধন করা হয়। সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনী  অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
তিনি বলেন, তোমরা বাসায় গাছ লাগাবে গাছের পরিচর্যা নেবে। বাংলাদেশ এত ফুল আছে যার নাম আমিও জানিনা। তবে নাম জানার চেষ্টা করি। আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রতিবছর বৃক্ষমেলা আসলে তোমরা গাছ সংগ্রহ করবে। আমার এক বন্ধু আমাকে ফোন করে বলে তুমি কোথায়, আমি বলেছি চাঁদপুরের পথে আছি। বুঝেছি চাঁদপুর তোমার অক্সিজেনের স্থান। তাই চাঁদপুর ছুটে গেছো। গাছ লাগাবে অক্সিজেনের ঘাটতি পূরণ করবে। গাছে ঢিল দেয় না ফু দেয়। তাই গাছের পরিচর্যা করতে হবে বেশি বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা আষাঢ় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা ফলদ বনজ ও ঔষধি গাছ বেশি বেশি করে লাগাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে কাজ করছেন। এখন আর তোমরাও বই পড়ে গাছ সম্পর্কে জানতে হবে না পড়া লেখার পাশাপাশি গাছ লাগিয়ে হাতে-কলমে শিক্ষা নিবে। আমরা এখন সারা বছরই এখন শাকসবজি ও ফলমূল  পেয়ে থাকি। আগে শীতকালে আমরা শাক সজ্বি পেতাম। আমাদেরকে বেশি বেশি করে ফল গাছ লাগাতে হবে। তবেই আমরা বছরের সব সময় ফল পেয়ে ও খেয়ে পুষ্টির ঘারতি পুরন করতে পারছি। তাই তো বেশি বেশি গাছ লাগাবো, গাছের যত্ন নিতে হবে। পরিবেশ সুন্তর করবো।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক জাহিদ ইসলামের সঞ্চালনায় সভাপতিত্বন করেন  চাঁদপুর অতিরিক্ত জেলা প্রাশাসক  সার্বিক ইমতিয়াজ আহমেদ । বন বিভাগের  ভারপ্রাপ্ত কর্মকর্তা  তাজুল ইসলাম, নার্সারি মালিকদের পক্ষ থেকে ইউসুফ তালুকদার।
আজ ২৩ জুলাই শনিবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহ ব্যাপী শুরু হওয়া বৃক্ষ মেলা চলবে আগামী  ২৯ জুলাই পর্যন্ত।
এ সময় মঞ্চে আরো উপস্হিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রসাশন সুদিপ্ত রায়, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, পৌরসভায় মেয়র জিল্লুর রহমান জুয়েল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিশতিয়া জামে সমজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা  এনামুল হক।গীতা থেকে পাঠ করেন  উপ কৃষি কর্মকর্তা ধিভাষ চন্দ্র দাস। বৃক্ষ মেলায় প্রবেশ করে প্রধান অতিথি কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে ফিতা কেটে মেলা মাঠে প্রবেশ করেন এবং তাদের নিয়ে বেলুন উড়িয়ে মেলা কার্যক্রমের সূচনা করেন।
উল্লেখ্য, বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা সম্বলিত  ১২ টি ষ্টল থাকবে। স্টল গুলোরহলোঃ তোহা নার্সারি, রেড রোজ  নার্সারি,এ্যাপলো নার্সারি, পুলিশ লাইন্স নার্সারি, ইকরাম নার্সারি,আদর্শ  বনলতা মায়ের দোয়া নার্সারি, চৌধুরী নার্সারি, বৃক্ষ বিলাস নার্সারি, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, আল আমিন নার্সারি, ও বন বিভাগ। এ ছাড়া রয়েছে নিয়ন্ত্রন কক্ষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital