বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদক নিয়ে কুমিল্লার দুই যুবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৩:২৭ পিএম
শাহরাস্তিতে মাদক নিয়ে কুমিল্লার দুই যুবক আটক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ৩ কেজি গাঁজা নিয়ে কুমিল্লার দুই যুবককে আটক করেছে পুলিশ।
চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ এলাকা হতে অভিযুক্তদের আটক করা হয়।
শাহরাস্তি থানা পুলিশ, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে  শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি  মোঃ আব্দুল মান্নানের দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এস আই)  শিবু প্রশাদ দাস সঙ্গীও ফোর্স ওইদিন সে এলাকায় পুলিশের একটি তল্লাশি চৌকি বসায়। ওই সময় সে এলাকার বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক যুবকের সন্ধায়তিত গতিবিধি পুলিশের সন্দেহ হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পুলিশ এক কেজি গাঁজা জব্দ করে।
সে কুমিল্লা সদর দক্ষিণ থানার লালবাগ মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র মোহাম্মদ বিল্লাল হোসেনকে (২০) আটক করে ।  একই দিন ওই স্থানে বেলা ১১ টার দিকে থানার এসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স  ২ কেজি গাঁজাসহ কুমিল্লা সদর দক্ষিণের লালবাগ গ্রামের মোঃ কালামিয়ার পুত্র মোহাম্মদ ফরহাদ হোসেন(২২) আটক করে । পরে পুলিশ আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করে।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি  আব্দুল মান্নান জানান, অভিযুক্তদের আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।