বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৫:৪৫ পিএম
ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনিষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা রুমার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনসহ সংবাদকর্মীরা। মতবিনিময়ে আলোচকরা মৎস্য আইন, বদ্ধজলাশয়, ডাকাতিয়ায় কচুরিপানার জট, ভেয়াল জাল, ধর্ম জাল দিয়ে মাছের প্রজন্ম নষ্ট করা, জেলে বিহিন মৎস্য সমিতি বিষয়ে আলোকপাত করেন।

উপস্থিত সকলের উদ্দেশে মৎস্য কর্মকর্তা ফারহানা রুমা বলেন, আপনাদের সকলের সহযোগীতা পেলে এ উপজেলাকে মানসম্মত মৎস্য সম্পদ সমৃদ্ধ উপজেলা হিসাবে গড়ে তোলতে পারবো।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital