শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সবাই সচেতন থাকলে অভিযানের প্রয়োজন হয়না; চাঁদপুর ডিসি কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৭:৫৯ এম
সবাই সচেতন থাকলে অভিযানের প্রয়োজন হয়না; চাঁদপুর ডিসি কামরুল হাসান
সজীব খান : জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, দেশের অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের জন্য আমাদের মাছের উৎপাদন বাড়াতে হবে, সবাই সচেতন থাকলে অভিযানের প্রয়োজন হয়না, সকলে মিলে মাছের সম্পদ রক্ষা করতে পারলেই মাছের উৎপাদন বাড়বে।
রবিবার চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি  এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে আমাদের দেশিয় মাছের আরো উৎপাদন বাড়াতে হবে, বিশাল দেশে প্রচুর সমুদ্র এবং নদী রয়েছে, সেখানে সঠিক ভাবে মাছ রক্ষা করার জন্য সবার অবস্থান থেকে সচেতন হতে হবে, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হলে মাছ রক্ষা করার বিকল্প নেই।
তিনি বলেন, কারেন্ট জাল আমাদের বড় একটা সমস্যা, এ থেকে বের হতে হবে, মা ইলিশ রক্ষার সময় সবাইকে একটু সচেতন হতে হবে, যে কোন মাছ ডিম দেওয়ার সময় ধরা থেকে বিরত থাকলে দেশের ইলিশ উৎপান বাড়বে।
অভাশ্রমের সময় সবাই সচেতন হয়ে সরকারের দেওয়া বিধিমালা মানতে হবে, জেলেরা যাতে নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরতে না নামে, সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যে কোন পর্যায়ে মাছ আমাদের সংরক্ষণ করতে, আমরা মাছে ভাতে বাঙালি,  মাছের সম্পদ বৃদ্বিকরা আমাদের নৈতিক দায়িত্ব, সবাই সম্বলিত ভাবে কাজ করলে মাছের সম্পদ রক্ষা পাবে। দেশের উন্নয়নে অভায়াশ্রমের সময় মাছ ধরা থেকে বিরত থাকতে হবে, নিষেধাজ্ঞা সময় অনেক মাছ ধ্বংস হচ্ছে। বিভিন্ন কারনে মাছ ধ্বংস হচ্ছে, মাছ আমাদের শরীরের আমিষের চাহিদা মিটায়।
সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হেলাল চৌধুরী, জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জালাল উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক, জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি মানিক দেওয়ান, সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি শফিকুল ইসলাম, মৎস্যজীবি লীগ নেতা মালেক দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৎস্য অফিসের কর্মচারী  আব্দুল্লাহ আল বারী, গীতা পাঠ করেন সুমন চন্দ্র দাস।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।