বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলেদের যেসকল সুবিধা দিচ্ছে সরকার তা আর কোন সরকার দেয়নি; পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১:৩৯ পিএম
জেলেদের যেসকল সুবিধা দিচ্ছে সরকার তা আর কোন সরকার দেয়নি; পরিকল্পনা প্রতিমন্ত্রী

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২৩-২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল’সহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত।

আরো বক্তব্য দেন, মৎস্যজীবী লীগের নেতা ওমর আলী প্রধান, মৎস্যজীবী সংগঠক ওমর খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম। সভায় মৎস্য দপ্তরের সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এ বছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হচ্ছে। ভাতে-মাছে বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। যেখানে পানি আছে অর্থাৎ লেক, নদী, পুকুর সর্বত্রই মাছের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ মাছ উৎপাদনের লক্ষ্যে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য নৌ শোভাযাত্রার কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Model Hospital
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

মৎস্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের মাছের চাহিদা মেটানোর সক্ষমতা আমাদের হয়েছে। ভবিষ্যতে মাছ রপ্তানি করে আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের সমৃদ্ধিতে মৎস্য খাত ভূমিকা রাখবে সেটাই লক্ষ্য।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, মৎস্য চাহিদা পূরণ করে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এটা বর্তমান সরকারের একটি অন্যতম সফলতা। যা বিগত কোন সরকার করতে পারে নি। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।

জেলেদের যেসকল সুবিধা দিচ্ছে সরকার তা আর কোন সরকার দেয়নি। তাই মৎস্য সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি আরও বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার করা যাবে না। কিছু কিছু নিষিদ্ধ জাল আছে এগুলো নদীতে ফেললে মাছের পোনা মরে যায়। তাই জেলেদের নিষিদ্ধ জাল দিয়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের মাথাপিছু আয় বেড়েছে। উন্নয়ন বেড়েছে। খাদ্য মজুদ বেড়েছে। তাই কেউ গুজবে তান দিবেন না। গুজবকারীরা না জেনেই গুজব ছড়িয়ে দেশের পরিস্থিতি খারাপ করতে চায়। তাই গুজব না ছড়িয়ে প্রকৃতি তথ্য তুলে ধরুন।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রাট দেখা দিয়েছে। ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। বিদ্যুৎ পানি ও গ্যাস ব্যবহারে যথেষ্ট সাশ্রয়ী হতে হবে। তাহলে আমরা সকলের সহযোগীতা বৈশ্বিক মহামারী মোকাবিলা করতে পারবো। তিনি প্রধানমন্ত্রীর উন্নয়নের সহযোগী হিসেবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে উপজেলার উপজেলার শ্রেষ্ঠ তিন মৎস্যচাষীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলেদেন অতিথিরা।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’