বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে খননযন্ত্রে বালু উত্তোলন চলছেই, নিরব ভূমিকায় প্রশাসন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৩:৪৬ পিএম
ফরিদগঞ্জে খননযন্ত্রে বালু উত্তোলন চলছেই, নিরব ভূমিকায় প্রশাসন

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে ডাকাতিয়া নদীতে ১ সপ্তাহের বেশি সময় ধরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করলেও নিরব ভূমিকায় রয়েছে প্রশাসন। বালু ব্যবসায়ীর ইচ্ছেমত অবৈধ ভাবে বালু উত্তোলন করায়, হুমকির মুখে রয়েছে সিআইপি বেড়িবাঁধ, বসত বাড়ি ও ফসলী জমি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজার দক্ষিন পাশের্^ আয়শা ব্রিক ফিল্ড সংলগ্ন ডাকাতিয়া নদীতে অবৈধ ড্রেজিং চলছেই। এদিকে অবৈধ ড্রেজিং বন্ধে কঠিন আইনের বিধান থাকলেও মানছে না কেহই এবং আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতাই কি অবৈধভাবে বালু উত্তোলনে বৈধতার কারণ? এমনটাই মনে করছে সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের যোগসাজশ ও আর্থিক সুবিধা দিয়েই চলছে এ ড্রেজার।
গুপ্টি পূর্ব ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস ছাত্তার জানান, আমি এই ড্রেজার থেকে কোন ধরনের সুবিধা গ্রহন করিনাই। এই ড্রেজারের সাথে স্থানীয় চেয়ারম্যানের ছেলে, বাজার ব্যবসায়ী খোকন আখন্দ, ইউপি সদস্য ইমান হোসেন জড়িত থাকায় তারা আমার কথায় কোন তোয়াক্কা করেনি। আমি এ বিষয়ে আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এ বিষয়ে গুপ্টি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাজাহান পাটওয়ারী বলেন, ডাকাতিয়া নদীর পাশে নিজ জমি থেকে ড্রেজার চলছে এতে সমস্যা কি? তবে ড্রেজার চলা যে নিষিদ্ধ তা আমার জানা নেই। তবে স্থানীয় সূত্রে জানাযায়, উক্ত ড্রেজারের মালিক ইকবাল হোসেন পাশর্^বর্তী রামগঞ্জ উপজেলার বাসিন্ধা এবং চেয়ারম্যান শাহাজাহান পাটওয়ারীর শ্যালক।

Model Hospital

ড্রেজার চলার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছাকে অবগত করলেও তিনি কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেন নাই।
ড্রেজিংয়ের বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, আমি ড্রেজারের বিষয়ে অবগত হয়েছি এবং উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital