বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইউপি সদস্যের স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে নেতা ধরাশায়ী!

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১:২৭ পিএম
ফরিদগঞ্জে ইউপি সদস্যের স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে নেতা ধরাশায়ী!

নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জের ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক মনির হোসেন তেলিসাইর গ্রামের সাবেক ইউপি সদস্য প্রবাসী হাবিবের স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে রাতের আধাঁরে ধরাশায়ীর অভিযোগ পাওয়া যায়।
এই ঘটনায় সোমবার বিকেলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত ওয়ার্ড বিএনপি সভাপতি মনির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

ঘটনাটি গত ২৩ জুলাই শনিবার রাত ১০ টার দিকে মোল্লা বাড়ীর প্রবাসী হাবিব মেম্বারের ঘরে ঘটেছে।

ঘটনার বিবরনে জানাযায়, তেলিসাইর মিজি বাড়ীর হাজী আবিদ মিয়ার ছেলে বিএনপি নেতা মো. মনির হোসেন গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিব মেম্বারের স্ত্রীর সাথে প্রায় রাতে দেখা করতে যায়। তাদের পরকীয়ার বিষয়টি বাড়ী ও এলাকার লোকমুখে কানাঘোষা শুরু হলে জোট বাদে কয়েকজন সচেতন যুবক। ঘটনার দিন রাত ১০ টার দিকে সংগোপনে বিএনপি নেতা মনির হোসেন তার সাবেক ইউপি সদস্য হাবিবের ঘরে প্রবেশ করলে এর প্রায় ২০ মিনিট পর বাড়ীর সাখাওয়াত হোসেন, আব্দুল কাদের, ইয়ানবীসহ কয়েকজন যুবক তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি জানাজানি হলে এলাকার স্থানীয় মুকলেছুর রহমান মোল্লা, আব্দুল মমিন ও রাশেদ পাটোয়ারী তাৎক্ষণিক বিষয়টি সমাধানের চেষ্টা করে।

Model Hospital

জানাযায়, সাবেক ইউপি সদস্য হাবিব বর্তমানে প্রবাসে আছে। বিএনপি নেতা মনির হোসেন এরই মধ্যে সৌদিআরব থেকে দেশে আসলে মেম্বারের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক জোরদার হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে পরের দিন পরকীয়ায় ধরাশায়ী বিএনপি নেতা মনির হোসেন দলবল নিয়ে রাতে আটকৃতদের হুমকি ধমকি অব্যাহত রাখে। এ ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানাযায়।

গত কিছুদিন পূর্বে এ বিএনপি নেতা মনির হোসেন একই এলাকার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদ মামুন হোসেনকে সন্ত্রাসী কায়দা তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। বছরে কয়েকবার দেশে আসা যাওয়ায় মধ্যে বিএনপি নেতা মনির হোসেন দলের বাহিরেও বিভিন্ন শ্রেণীর লোকজনকে নগদ অর্থের লোভ দেখিয়ে এলাকায় আদিপত্য বিস্তার করে আসছে। যে কারনে তার অর্থের ভয়ে কেউ তার সামনে এসে অন্যায়কর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। তাই এ গ্রামের সচেতনমহলেরর দাবি প্রশাসন যেন বিএনপি নেতা মনির হোসেনের এসব অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে।

পরকীয়ার ঘটনায় আটককারী মুকলেছুর রহমান মোল্লা ও আব্দুল মমিন বলেন, আমাদের কাছে সকল প্রমাণ আছে। বিএনপি নেতা মনির সবাইকে টাকা দিয়ে কিনতে চায়। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের অবৈধ কার্যকালাপ হাতেনাতে ধরেছি। বাকিটা সমাজ ও আইন বিচার করবে। তবে আমাদেরকে বিভিন্নভাবে মনির হোসেন হুমকি ধমকি দিয়ে আসছে।

ধরাশায়ীর বিষয়ে সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক মনির হোসেন বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। সেই রাতে আমি আমার বন্ধু ও আত্মীয় সম্পর্ক হাবিব মেম্বারের ঘরে প্রবেশ করিনাই। জানালা দিয়ে ভাবি ও বাচ্ছাদের সাথে কথা বলা অবস্থায় অন্যায় ভাবে কয়েকজন যুবক আমাকে চার্জ করে বসে। এতে আমার মানহানি হয়েছে। কাউকে কোন হুমকি ধমকি দেইনি। আমি ও মেম্বারের স্ত্রী তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্ততি নিচ্ছি।

তেলিসাইর গ্রামের বর্তমান ইউপি সদস্য জাকির হোসেন বলেন, সেই দিন রাতের বেলায় আমার কাছে ফোন এসেছে। আমি পরে জানতে পেরেছি বিষয়টি সমাধান হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।