শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১১:০০ পিএম
ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
ফরিদগঞ্জ পৌর এলাকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়টিতে পূর্বের চেয়ে লেখাপড়া অনেক গুণমান বৃদ্ধি পাওয়ায় উপস্থিত মায়েরা বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ও স্কুল ড্রেস বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে  আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মায়েদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সন্তানদের শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় সূধীজনরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital