বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটনের মনোনয়ন দাখিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:২৪ পিএম
শাহরাস্তিতে চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটনের মনোনয়ন দাখিল

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে দু’বারের নির্বাচিত সফল চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন আসন্ন রায়শ্রী উত্তর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

শুক্রবার (১৯ -নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল কাসেমের নিকট তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ইউনিয়নের উনকিলা পাটোয়ারী বাড়ির মৃত আলী আকবর পাটোয়ারীর জৈষ্ঠ্য পুত্র মোঃ সেলিম পাটোয়ারী লিটন অত্র ইউনিয়ন দুবার জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলভাবে পরিচালনা করে আসছেন। ওই সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থেকে তাও সুন্দর ভাবে পরিচালনা করে আসছেন। ওই হিসেবে অত্র ইউপির জনগনের আশা-আকাঙ্খার আবেদনের প্রেক্ষিতে তিনি এবার নির্বাচন করতে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সমাজ সেবক অধ্যাপক মোজাম্মেল হোসেন, মোঃ বদরুদ্দোজা পাটোয়ারী ফারুক ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।