শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আলহাজ্ব আবদুল লতিফ স্মৃতি শিক্ষা কাননের পুরস্কার ও আল্লাহর দান কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৪:৫১ পিএম
আলহাজ্ব আবদুল লতিফ স্মৃতি শিক্ষা কাননের পুরস্কার ও আল্লাহর দান কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিরকান্দি আলহাজ্ব আবদুল লতিফ স্মৃতি শিক্ষা কানন স্কুলের ২০২১ সালের উপবৃত্তি পরীক্ষায় কৃতকার্যদের পুরস্কার বিতরণ ও আল্লাহর দান কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুন্সিরকান্দি আলহাজ্ব আবদুল লতিফ স্মৃতি শিক্ষা কানন স্কুল প্রাঙ্গনে ২০২১ সালের উপবৃত্তি পরীক্ষায় কৃতকার্যদের পুরস্কার প্রদান ও আল্লাহর দান কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিসেস রাজিয়া বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের আজিম স্বপন পাঠান।

আলহাজ্ব আবদুল লতিফ স্মৃতি শিক্ষা কানন স্কুল ও আল্লাহর দান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা কাতার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম সরকার ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ও দোয়া প্রার্থনা করেন।

Model Hospital

সহকারি শিক্ষক আবদুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ইউপি সদস্য মিজানুর রহমান বাচ্চু মেম্বার, সমাজ সেবক আবদুস ছাত্তার মাষ্টার, আবুল হোসেন সরকার, মাজহারুল আনোয়ার মিথুন, প্রধান শিক্ষক ফারজানা আফরোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষিকা শামীমা আক্তার, মো. আল-আমিন, নাজমিন্নাহার, নিগার সুলতানা, ইয়াছমিন, শামীমা আক্তার সীমা, হাবিবা আক্তার’সহ অন্যান্যরা।

মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মুক্তিরকান্দি গ্রামের কৃতিসন্তান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখার সভাপতি ও বাংলাদেশ কাতার চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি আবুল কাশেম সরকার এর অর্থায়নে এলাকার অসহায় দুস্থদের সহায়তা করার লক্ষ্যে আল্লাহর দান কল্যাণ ট্রাষ্ট প্রতিষ্ঠা করেন। আলহাজ্ব আবদুল লতিফ স্মৃতি শিক্ষা কানন স্কুল এ অঞ্চলের শিশু শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠাতা আবুল কাশেম সরকার বলেন, গরীব অসহায় দুস্থদের সহায়তা করার জন্যই এই ট্রাষ্ট করা হয়েছে।
সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম স্বপন পাঠান বলেন, কাতার প্রবাসী আবুল কাশেম সরকার এলাকায় শিক্ষার উন্নয়নসহ অসহায় দরিদ্রদের আর্থিক সহায়তার মাধ্যমে নিজকে প্রতিষ্ঠিত করেছেন। তার মতো সকল প্রবাসী যদি এলাকার উন্নয়নে এগিয়ে আসতো তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আরো সহজ হতো।

দেশ ও জাতির সমৃদ্ধি এবং কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।