বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১:৩৮ পিএম
কচুয়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ রাছেল : কচুয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন উপলক্ষ্যে কেক-কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জি. জহিরুল ইসলামের সভা প্রধানে ও সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ মজুমদার, নিলয় খান অলী, উপজেলা ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হামিদ খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

এসময় উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন খান, উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান মাহি, পৌর যুবলীগ নেতা গাজী ফারুক, শেখ জামাল, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিন,উত্তর কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী রিশাত আহম্মেদ, গোহট দক্ষিণ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, আশ্রাফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জসিম উদ্দিন, গোহট উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. হাবিব, আশ্রাফপুর ইউনিয়নের ওয়ার্ড সভাপতি আব্দুল রশিদ সহ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।