শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খাদেরগাঁও ইউপি নির্বাচনে মেম্বারই হলেন চেয়ারম্যান!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫:২২ পিএম
খাদেরগাঁও ইউপি নির্বাচনে মেম্বারই হলেন চেয়ারম্যান!
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন হাওলাদার (ঘোড়া প্রতীক) ৬ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীর (নৌকা প্রতীক) ৪ হাজার ৮শ’ ৪১ ভোট পেয়েছেন। এছাড়া অপর চেয়ারম্যান প্রার্থী ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মো. শরিফুল ইসলাম সুজন (হাতপাখা প্রতীক) ১হাজার ৩শ’ ৬৪ ভোট পেয়েছেন।
সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে শহীদ মিয়াজী (মোরগ প্রতীক) ৮শ’ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মানিক মিয়া (তালা প্রতীক) পেয়েছে ৬শ’ ৯৭ ভোট। ২নং ওয়ার্ডে তাপস চন্দ্র সরকার (ফুটবল প্রতীক) ৮শ’ ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অঞ্জন সরকার (তালা প্রতীক) পেয়েছে ৪শ’ ৬৪ ভোট পেয়েছে। ৩নং ওয়ার্ডে জসিম উদ্দিন (ফুটবল প্রতীক) ৪শ’ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল (টিউবওয়েল প্রতীক) পেয়েছে ২শ’ ৯৫ ভোট পেয়েছে। ৪নং ওয়ার্ডে মো. আঃ মজিদ (ফুটবল প্রতীক) ৫শ’ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মহসিন (মোরগ প্রতীক) পেয়েছে ৪শ’ ৯৫ ভোট পেয়েছে। ৫নং ওয়ার্ডে খোকন মিয়া (ফুটবল প্রতীক) ৬শ’ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন (তালা প্রতীক) পেয়েছে ৫শ’ ৩১ ভোট পেয়েছে। ৬নং ওয়ার্ডে মো. কাউসার মিয়া (ফুটবল প্রতীক) ৪শ’ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন (টিউবওয়েল প্রতীক) পেয়েছে ৩শ’ ৬১ ভোট পেয়েছে। ৭নং ওয়ার্ডে মোস্তফা খন্দকার (মোরগ প্রতীক) ৫শ’ ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম (তালা প্রতীক) পেয়েছে ৫শ’ ১ ভোট পেয়েছে। ৮নং ওয়ার্ডে আঃ মতিন (তালা প্রতীক) ১হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম মিয়া (মোরগ প্রতীক) পেয়েছে ৮শ’ ৩৪ ভোট পেয়েছে। ৯নং ওয়ার্ডে মো. শামীম মিয়া (তালা প্রতীক) ৩শ’ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিব উল্লাহ হবু (মোরগ প্রতীক) পেয়েছে ২শ’ ৩৭ ভোট পেয়েছে।
এছাড়াও উপাদী উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ইউসুফ হাজরা (মোরগ প্রতীক) ৫শত ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল মিয়া (টিউবওয়েল প্রতীক) ৩শত ৫৯ ভোট পেয়েছে।
খাদেরগাঁও ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে জোহরা বেগম (বই প্রতীক) ২হাজার ৫শত ৩১ পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোসনা বেগম (কলম প্রতীক) ১হাজার ২শত ৭৬ ভোট পেয়েছে। ৪,৫,৬ নং ওয়ার্ডে রোকেয়া বেগম (বই প্রতীক) ২হাজার ১শত ৫২ পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রানু বেগম (মাইক প্রতীক) ১হাজার ৫শত ৯০ ভোট পেয়েছে।
৭,৮,৯ নং ওয়ার্ডে ঝর্না আক্তার মিশু (মাইক প্রতীক) ২হাজার ৯শত ৩১ পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিরিনা বেগম (কলম প্রতীক) ১হাজার ৭শত ৫৪ ভোট পেয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital