বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের দুই কার্যালয়ে অগ্নিকান্ড ও ভাংচুর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ২:১৯ পিএম
মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের দুই কার্যালয়ে অগ্নিকান্ড ও ভাংচুর

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বিত্তরা। এর দুইশ’ গজ দুরে চেয়ারম্যান সোবহান সরকার সুভা কর্তৃক নির্মিত আরেকটি কার্যালয় ভাংচুর করা হয়েছে।

বুধবার দিনগত রাতে এই ঘটনা ঘটলে এলাকায় দুই গ্রুপের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।

পরদিন বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে দশানী এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে সাধারণ জনগণের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন… মতলব উত্তরে আ.লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Model Hospital

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, রাত ২ টার সময় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয় ইব্রাহিম ছৈয়াল বলেন, আমি ঘাট পাহাড়ার কাজ শেষ করে রাত ২ টার সময় বাড়ি যাওয়ার সময় দেখি আওয়ামী লীগ অফিসের ভিতরে আগুন জ্বলছে। একটু এগিয়ে দেখি সুভা চেয়ারম্যানের লোকজন রাসেল, রাজিব, শামীম, সেন্টু, করিম, ফরহাদ, টিপু ছৈয়াল, বাদল সরকার তারা অফিসে আগুন দিয়েছে। আমি ডাকচিৎকার দিলে তারা দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন… কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল সরকার, যুবলীগের আহ্বায়ক এসএম মনির, লিটন ভুইয়া, যুবলীগ নেতা রিপন ছৈয়াল সহ এলাকার আরো কয়েকজন বলেন, আমরা এই কলাকান্দা ইউনিয়নবাসী খুবই অত্যাচারীত হচ্ছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে চেয়ারম্যান সোবহান সরকার সুভা আমাদের উপর অন্যায় ভাবে অত্যাচার করছে। জ্বালাও পোড়াও এবং মামলা হামলা করে নেতাকর্মীদের হয়রানি করছে। আমাদের ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বসে মিটিং করি সেই অফিসটি জ্বালিয়ে দিয়েছে।

চেয়ারম্যান সোবহান সরকার সুভার অনুসারী আঃ করিম বলেন, চেয়ারম্যানের কোন লোক তাদের অফিস জ্বালায় নি। বরং তারা আমাদের লোকদের মারধর করেছে এবং এসে আমাদের পার্টি অফিস ভাংচুর করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital