বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মাছ উৎপাদনে অগ্রণী ভূমিকা রেখেছে; শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১:৪৭ পিএম
চাঁদপুর মাছ উৎপাদনে অগ্রণী ভূমিকা রেখেছে; শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল মৎস্য সম্পদ নিয়ে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জন করা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তা ব্যাহত হয়েছে। সেই ধারাবাহিকতায় তারেই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়নের লক্ষ্যে তা সফলভাবে কাজ করে যাচ্ছেন।

চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলানয়তনে জাতিয় মৎস্য সপ্তাহ ২০২২ পুরষ্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশে সহিংসম্পন্ন। চাঁদপুর মাছ উৎপাদনে অগ্রণী ভূমিকা রেখেছে। এই সফলতায় চাঁদপুরবাসীকে ধন্যবাদ। মহৎ চাষীদের নিরন্তর পরিশ্রমে আমাদের এ সফলতা। মাছ থেকে ৬০ ভাগ আমিষ যোগান দেওয়া হয়। মৎস্য আইন বাস্তবায়নে চাঁদপুরের প্রশাসনের সহযোগিতা রয়েছে ব্যাপক। মৎস্য ব্যবসায়ী ও মৎস্য আহরণকারী কে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন’র সভাপতিত্বে ও হাইমচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের  চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক আঃ সাত্তার, চাঁদপুরের নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, চাঁদপুর কান্ট্রি শিশি বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  জেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান।

Model Hospital
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা(অ. দা.) ফাহমিদা হক, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, কোষ্টগার্ড চাঁদপুরের উপ পরিচালক মাশহাদ নাহিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দিন,  জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, এডভোকেট মিজানুর রহমান কালু ভুঁইয়া, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রনজিৎ রায় চৌধুরী প্রমুখ।

জাতিয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে পুরষ্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষী, জাটকা ও মা ইলিশ রক্ষায়  আইন শৃঙ্খলায় বিশেষ অবদন রাখায় জেলা প্রশাসক,  জেলা পুলিশ,  নৌ পুলিশ, কোস্ট গার্ড ও বিশেষ অবদানের জন্য চাঁদপুর প্রেসক্লাব কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital