শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আগ‌স্টের প্রথম প্রহ‌রে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রদীপ প্রজ্জ্বলন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ আগস্ট, ২০২২, ২:৫২ পিএম
আগ‌স্টের প্রথম প্রহ‌রে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রদীপ প্রজ্জ্বলন

সাইদ হোসেন অপু চৌধুরী : শোকাবহ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রদীপ (মোমবাতি) প্রজ্জ্বলন করেছে।

সোমবার পহেলা আগষ্টের প্রথম প্রহ‌রে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে এ প্রদীপ (মোমবা‌তি) প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসেন তাঁর সংক্ষিপ্ত বক্ত‌ব্যে ব‌লেন, ১৫ ও ২১ আগষ্ট যেন আর বাংলা‌দেশকে না দেখতে হয় সে‌দি‌কে সক‌লের সর্তক থাক‌তে হ‌বে। এসময় তিনি বর্তমান সরকারের কাছে ১৫ আগ‌ষ্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের হত‌্যাকারীরা যারা বি‌দে‌শে র‌য়ে‌ছে, তা‌দের দে‌শে ফি‌রি‌য়ে এ‌নে ফাঁ‌সির রায় কার্যকর করার দাবী জানা‌ন ।

মোমবা‌তি প্রজ্জ্বলনকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি হা‌বিবুর রহমান লিটু, সহ সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, মো. মাঈনুদ্দিন আরিফ সুমন, যুগ্ম সম্পাদক এস মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মবিন জনি, ধর্ম বিষয়ক সম্পাদক মারুফ আনাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. ফাহাদ হাসান সিহাব, সদস্য আবু সায়েম, ইফতেখার হারুন, শুভাশিষ ঘোষ শ্রীগুরু, মাহতাব হোসেন রাসেল, রাসেল আহমেদ, ঈমান গাজী, মমিনুল ইসলাম উজ্জ্বল, মো. নিশান, মো. খলিলুর রহমান, মো. মাহমুদ খান, মো. জাকারিয়া, মো. ইয়াছিন, তাপস রায়, বিজয় কুমার নাগ. মো. সলিম খান, মো. আনোয়ার, মো. সালমান, মো. রাসেল, মো. সাজ্জাদ হায়দার, মো. সাব্বির, সজীব, রুবায়েত আহমেদ উৎসসহ আরো অনেকে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital