শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আগস্টের প্রথম প্রহরে ফরিদগঞ্জে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৩:৩৯ পিএম
আগস্টের প্রথম প্রহরে ফরিদগঞ্জে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন
এস. এম ইকবাল : ঘড়ির কাঁটা ১২ টার পর পরই শুরু হয় শোকাবহ আগস্ট মাস। পঁচাত্তর পরবর্তী সময়ে প্রতিটি বছরই আগস্ট এলেই শোকাচ্ছন্ন হয়ে পড়ে গোটা বাঙালি জাতি। আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোক ও বেদনার মাস। ১৯৭৫ সালের এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয় এবং আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। মাসটিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ রাখতে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচী পালন উপলক্ষে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করেছে ।
রাত ১২ টা ১ মিনিটে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির বাকী বিল্লাহ সোহাগের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন শান্তসহ বিভিন্ন ইউনিয়নে থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় বাকি বিল্লাহ সোহাগ বলেন, ‘বাংলাদেশ যদি একটি মহাকাব্যের নাম হয় তবে বঙ্গবন্ধু সেই মহাকাব্যের রচয়িতা, বাংলাদেশ যদি একটি স্থাপত্যকর্মের নাম হয়, তার মহান স্থপতি হলেন জাতির পিতা। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সাহিত্যিকভাবে অবিভাজ্য। একটিকে ছাড়া অন্যটিকে কল্পনা করা যায়না।
সুতরাং শোকের মাসে প্রত্যয় ও শপথে শোককে শক্তিতে পরিণত করার অভয়মন্ত্রে বাঙালি জাতিকে উদ্দীপিত হওয়ার আহবান জানায়’। বাঙালি জাতির জীবনে বঙ্গবন্ধুর অসীম ত্যাগের কথা তুলে ধরে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরনের তাগিদ দেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।