শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মতলবের দম্পতি মাদক নিয়ে আটক 

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৪:৪১ পিএম
শাহরাস্তিতে মতলবের দম্পতি মাদক নিয়ে আটক 
মো.মাসুদ  রানা : চাঁদপুরের শাহরাস্তিতে মতলবের এক তরুণ দম্পতিকে পুলিশ মাদক নিয়ে আটক করেছে ।
সোমবার (১-আগষ্ট) দুপুরে শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ গ্রামের পাটওয়ারী বাড়ীর কাশেম পাটওয়ারীর ভাড়া বাসা থেকে অভিযুক্তদের আটক করা হয়।
শাহরাস্তি থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উত্তর ঘোড়াধাড়ী গ্রামের কাশেম পাটোওয়ারীর পুত্র মোঃ মমিন পাটোয়ারী (২৫) তার স্ত্রী শিরিনা আক্তার আঁখিকে (২০) নিয়ে শাহরাস্তির বানিয়াচৌঁ গ্রামের পাটওয়ারী বাড়ীর কাশেম পাটওয়ারীর ভাড়া বাসায় বসবাস করে আসছিল। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নানের নেতৃত্বে এস আই (নিঃ) জনি কান্তি দে সঙ্গীয় ফোর্স আটকৃতদের বাসগৃহে অভিযান পরিচালনা করে।
ওই সময় অভিযুক্ত মমিন পাটোয়ারীর ঘরের শয়ন কক্ষের খাটের নিচে দুটি বাজারের ব্যাগের অস্তিত্ব খুঁজে পায়। পুলিশ ওই ব্যাগের মালামাল সম্পর্কে জিজ্ঞেস করতে ওই দম্পতি পালিয়ে যাওয়ার পথ খুঁজতে থাকে। পরে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় অভিযুক্তদের আটক করে দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ কেজি ৫শ’ গ্রাম গাঁজা জব্দ করে।
পুলিশ অভিযুক্তদের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করবে বলে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital