বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ১২:৩৯ পিএম
ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এস এম ইকবাল : দেশে বিদ্যুৎ ও জ্বালানির অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশি হামলায় একজন নিহত এবং শতাধিক আহত এর ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

২ আগষ্ট মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে পুলিশের বাধাঁর মুখে পড়ে শেষ হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাওন চৌধুরী, যুগ্ম আহবাক আব্দুল কুদ্দুস, মাহমুদ হোসেন তানহা, আশফাক শফিক, আব্দুল কাইয়ুম সুমন, সদস্য মামুনুর রশিদ, মনির খান, পৌর ছাত্রদলের আহবায়ক আল-আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, কাউসার হোসেন, আব্দুল্লাহ আল জুম্মান, সাকিব হোসেনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫‘শতাধিক ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital