বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আইন ও বিধি মেনে সচিবদের কাজ হবে; জেলা প্রশাসক কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৩:৩৯ পিএম
আইন ও বিধি মেনে সচিবদের কাজ হবে; জেলা প্রশাসক কামরুল হাসান

সজীব খান : জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, ইউপি সচিবদের আন্তরিকতা ও মনোযোগ সহকারে জনসাধারনের সেবা দিতে হবে। প্রতিটি ইউনিয়নে শিশুর জন্মনিবন্ধন জন্মের ৪৫ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে। শতভাগ জন্মনিবন্ধন শিশুদের করার জন্য সচিবদের সঠিকভাবে দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে উম্মুক্ত ওয়ার্ড সভা করতে হবে। ওয়ার্ড পর্যায় থেকে প্রকল্প গ্রহন করে বাস্তবায়ন করতে হবে। যে কোন প্রকল্পের পূর্বে ছবি, চলমান ও সমাপ্তের ছবি রাখতে হবে। কাজের স্বচ্ছতা থাকতে হবে। সকলকে সততার সাথে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

বুধবার সকাল ১০ জেলা জেলা প্রশাসকের হলরুমে চাঁদপুর জেলা ইউপি সচিবদের দ্বিমাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সেবা সততা ও দায়িত্ব আইন ও বিধির সাথে সকল কাজ করতে হবে। কাজের প্রতি বিশ্বাসী হতে হবে। যে কোন সময় যে কোন পরিষদে আকষ্মিক ভিজিট করা হবে, এজন্য সবাই সতর্ক থাকা ফাইল ও আকস্মিক পরিদর্শন করা হবে। এ জন্য তিনি ইউনিয়ন পরিষদের কাজগ পত্র সব সময় সম্পূর্ণ রাখার জন্য নির্দেশ প্রকাশ করেন।

Model Hospital

তিনি বলেন, যে কোন সচিব বদলির আদেশ হলে, তাকে যথাযথ ভাবে পূর্বের ইউনিয়নের চার্জ লিষ্ট বুঝিয়ে দিয়ে নতুন কর্ম স্থলে যেতে হবে। একজন সচিবকে আরেক জন সচিব পরিষদের সকল কাগজ পত্র সঠিক ভাবে বুঝিয়ে দিয়ে যেতে হবে।

স্থানীয় সরকারের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন স্থানীয় শাখার এলজিএসপি-৩ ডিএফ রিয়াজ উদ্দিন সরকার, ইএএলজি প্রকল্পের ডিএফ নুর উদ্দিন মামুন। উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এক কুদ্দুছ রোকন, বাপসার কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাচিত সহ-সম্পাদক, আশিকাটি ইউপি সটিব্ আাবু বকর মানিক, সচিব শ্যামল চন্দ্র দাস প্রমুখ।

এ সময় জেলা বাপসার সভাপতি সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল আহসান নিপু, সাংগঠনিক সম্পাদক সালামত উল্ল্যাহ খান শাহীন, সহ-সভাপতি বশির খন্দকার, ইউপি সচিব গোলাম মোস্তফা শামীম, সোলাইমান মিয়া, মিজানুর রহমান, তাসলিমা বেগমসহ জেলার ৮৮জন ইউপি সচিব উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।