বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিদ্যালয়ের নৈশ্য প্রহরী রাত ১২টায় বাজারে দোকানদারিতে ব্যস্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৫:২৭ পিএম
বিদ্যালয়ের নৈশ্য প্রহরী রাত ১২টায় বাজারে দোকানদারিতে ব্যস্ত

মতলব উত্তর ব্যুরো : প্রাথমিক বিদ্যালয়ের এক প্রহরী ওই স্কুলে রাতে ডিউটি না করে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে দোকানদারি নিয়ে ব্যস্ত থাকেন। তাকে রাতে স্কুলে গিয়ে না পেয়ে খোঁজ করা হয় তিনি কোথায় আছেন। পরে তাকে বাজারে দোকানদারি করতে দেখা গেছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মো. কাউছার এভাবেই চলছেন কর্তৃপক্ষকে তোয়াক্কা না করে।

সরেজমিনে গত ৩১ জুলাই ও ১ আগষ্ট দুইদিন রাত ১০ টার দিকে স্কুলে গেলে প্রহরী কাউছারকে পাওয়া যায়নি। পরে খোঁজ খবর নিয়ে যায় তিনি সুজাতপুর বাজারে তার দোকানে আছেন। সেখানে দিয়ে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে রাত ১১টার দিকে কথা হয় কাউছারের সাথে। এসময় কাউছার হতমম্ভ হয়ে বলেন, ‘আমি তো হার্টের রোগী তাই যাই না। বেশি রাত জাগতে পারি না।’ এভাবেই প্রতিদিন ডিউটি না করে দোকানদারি করেন? এ প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি।

এলাকার অনেক মানুষের সাথে কথা বলে জানা গেছেন, তিনি একটি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছেন। ওই প্রভাব খাটিয়ে স্কুলে দিনের বেলায় নাম মাত্র ডিউটি করেন আর হাজিরা দেন। কিন্তু রাতের আর স্কুলে ডিউটি করেন না। সরকার বিদ্যুতের সমস্যা রোধ করার জন্য রাত আটটার পরে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিলেও তিনি দেদারছে ১২ টা, ১ টা পর্যন্ত দোকানদারি করেন বলেও অভিযোগ আছে।

এদিকে নান্দুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিল্লাল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, কাউছার হার্টের রোগী। তারপরও তাকে আমরা ডিউটির জন্য চাপে রাখি। প্রধান শিক্ষক মনোরঞ্জন বলেন, কাউছারকে নিয়মিত ডিউটি করার জন্য বলি কিন্তু সে ডিউটি করে না। তার বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ করবো, কিন্তু কমিটির লোকেরা স্বাক্ষর দেয় না।

Model Hospital

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুঞা বলেন, বিষয়টি আমি অবগত হলাম। বর্তমানে হজ্বের ছুটিতে আছি। অফিসে এসে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital