সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হানারচরে ভাতার টাকা আত্মসাতের অভিযোগে জলিলকে স্ট্যান্ড রিলিজ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৪:২১ পিএম
হানারচরে ভাতার টাকা আত্মসাতের অভিযোগে জলিলকে স্ট্যান্ড রিলিজ

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের সমাজমর্র্কী মোঃ জলিলকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

সোমবার তাকে কচুুয়া উপজেলায় বদলি করা হয়। সমাজ সেবা অধদপ্তরের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশে প্রবীণ ব্যাক্তিদের সরকার ভাতা প্রদান করে আসছেন। নতুন বইয়ে ভাতাভোগীদের জন্য ৬হাজার ১টাকা নির্ধারন করেন। কিন্তু হানারচর ইউনিয়নে ভাতাভোগীদের নির্ধারিত টাকা দেওয়া হয়নি বলে ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করেছেন।

ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন সমাজকর্মী ও ব্যাংক এশিয়ার কিছুু লোকের যোগসাজশে হানারচরের ভাতাভোগীদের কাছ থেকে কিছুু টাকা মারা অভিযোগ আসে।

এ নিয়ে রবিবার প্রিয় চাঁদপুর অনলাইন সহ চাঁদপুরের স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসক কামরুল হাসানের দৃষ্টিতে পড়লে জেলা প্রশাসক বিষয়টি ৭দিনের মধ্যে তদন্ত করার জন্য সদর নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন। এরপর সোমবার মোঃ জলিলকে স্ট্যান্ড রিলিজ করেন। সোমবার কর্র্মদিবসে তাকে সেখানে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে বলে সমাজ সেবা অফিস থেকে জানা যায়।

Model Hospital

অভিযুক্ত হানারচর ইউনিয়নের সমাজমর্র্কী মোঃ জলিল বলেন, শনিবার হানারচরে বিশটি বইয়ের টাকা দেওয়া হয়।

১০টি এখনো রয়েছে, সেগুলো উপজেলা থেকে বিরতন করা হবে। শনিবার যাদের যাদের টাকা দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের যার যার টাকা তার হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। টাকা মারার বিষয়ে আমি কিংবা আমার অফিস কিছুই জানেনি। এখানে ভুল বুঝাবুুঝি হয়েছে। সবাই যার যার টাকা পেযেছে। অভিযোগটি সঠিক নয়।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।