সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ১২:১২ পিএম
কচুয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

মোঃ রাছেল : কচুয়ায় উপজেলার দোয়াটি-তিলকিয়াভিটি গ্রামের আকবর আলীর বাড়িতে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত্রে আকবর আলীর ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে নগদ ৩ হাজার ৫শ টাকা, স্বর্নের কানের দুল, ৩টি স্মাট মোবাইল ফোন ও একটি পানির মটর সহ মোট লক্ষাধিক টাকা নিয়ে যায় বলেও জানান ভূক্তভোগী পরিবার।

ভূক্তভোগী পরিবারের সদস্য রাবেয়া বেগম, রিনা আক্তার জানান, সোমবার দিবাগত রাত্রে অজ্ঞাত ডাকাত দল মুখোশ পড়ে ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে হাত,পা বেঁধে নগদ ও স্বর্নালঙ্কার হাতিয়ে নেয়। তবে কাউকে চিনতে পারেনি বলেও জানান তারা।

ডাকাতির বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ডাকাতির সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িত দূস্কৃতিকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।

Model Hospital

এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে তিনি আরো জানান।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।